দিল্লি বিস্ফোরণকাণ্ডের অন্যতম মূল চক্রী চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর-উন-নবির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি আত্মঘাতী বোমারুদের নিয়ে কিছু কথা বলেছেন। তদন্তকারীদের একটি সূত্র বলছে, নিজের ভাইকে যে মোবাইল দিয়ে এসেছিলেন উমর, তাতেই রয়েছে এই ভিডিয়ো। ওই সূত্রের আরও দাবি, দিল্লি বিস্ফোরণের কয়েক দিন আগে, চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিজের বাড়িতে গিয়েছিলেন উমর।
১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ হয়। তাতে প্রাণ হারান ১৩ জন। প্রাণ হারান উমরও। তাঁর একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, বিস্ফোরণের আগে ওই ভিডিয়োটি করেছিলেন তিনি। নভেম্বরের শুরুতে তিনি পুলওয়ামার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে যান ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ে। সেখানেই কর্মরত ছিলেন উমর। কর্মস্থলে যাওয়ার আগে নিজের দু’টি ফোনের মধ্যে একটি দিয়েছিলেন ভাইকে।
এর পরে উমরের ভাই তাঁর সহকর্মীদের এক এক করে গ্রেফতার হওয়ার খবর পান। তদন্তকারীদের একটা সূত্র বলছে, উমরের ভাই জানতে পারেন, ৭ নভেম্বর শ্রীনগরে জঙ্গি গোষ্ঠীর পোস্টার সাঁটাতে গিয়ে ধরা পড়েছেন চিকিৎসক আদিল আহমেদ রাথের। এই আদিল আল-ফালাহ্তে উমরের সহকর্মী ছিলেন। এর পরে জানতে পারেন, ৯ নভেম্বর ফরিদাবাদ থেকে গ্রেফতার হয়েছেন চিকিৎসক মুজাম্মিল শাকিল। তার পরে শাহিন শাহিদের গ্রেফতারির খবর জানতে পারেন। সূত্রের খবর, এর পরেই ভয়ে বাড়ির কাছে একটি পুকুরে উমরের মোবাইলটি ফেলে দেন ভাই।
আরও পড়ুন:
তদন্তকারীরা উমরের দু’টি ফোনে আড়ি পাতেন। দেখেন দু’টিই বন্ধ রয়েছে। একটি শেষ বার দিল্লিতে, দ্বিতীয়টি পুলওয়ামায় ছিল বলে জানতে পারেন তাঁরা। এর পরেই তদন্তকারীরা পুলওয়ামায় উমরের বাড়িতে যান। সূত্রের খবর, তাঁদের কাছে উমরের ভাই ফোনের কথা স্বীকার করেছেন। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, পুকুর থেকে উমরের ফোন উদ্ধার করা হয়। দিন কয়েক পরে সেই ভিডিয়ো তারা পান।
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে একা বসে রয়েছেন উমর। তার পরই তিনি আত্মঘাতী বোমারু নিয়ে বলতে শুরু করেন। উমরকে বলতে শোনা যায়, আত্মঘাতী বোমারুদের নিয়ে বেশির ভাগেরই ভুল ধারণা রয়েছে। যাঁদের আত্মঘাতী বোমারু বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আসলে তাঁরা আত্মঘাতী বোমারু নন। তাঁরা আসলে ইসলামের এক এক জন শহিদ। উমর আরও দাবি করেছেন, আত্মঘাতী বোমারু নিয়ে অনেক বাগ্বিতণ্ডা, তর্কবিতর্কও রয়েছে।
উমরের কণ্ঠে ‘মার্টারডম অপারেশন’-এর কথাও উঠে এসেছে আত্মঘাতী বোমারু সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে। তাঁর কথায়, ‘‘আত্মঘাতী হামলার সবচেয়ে বড় সমস্যা হল, যখন কোনও ব্যক্তি এটা মেনে নেন যে, তাঁর মৃত্যু একটি নিশ্চিত সময়, নিশ্চিত স্থানে হবে, তখন তাঁকে একটি ভয়ানক মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তখন তিনি এটাই মেনে চলেন যে, মৃত্যুই তাঁর একমাত্র গন্তব্য। একটা বিশেষ লক্ষ্যে, বিশেষ পরিস্থিতির মধ্যে তাঁকে মৃত্যুবরণ করতে হয়। আর তাঁকে শুধু আত্মঘাতী বোমারু বলেই দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়। আর এখানেই আত্মঘাতী বোমারু বা হামলা নিয়ে ভুল ধারণা সমাজের।’’ তদন্তকারীদের সন্দেহ, এই ভিডিয়োর মাধ্যমে মগজধোলাইয়ের চেষ্টা করা হয়েছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?