E-Paper

প্রশ্নের মুখে সূর্য কান্ত

ব্রিটেন সফরে গিয়ে লন্ডনের বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক আইন’ বিষয়ক একটি বক্তৃতা দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৮:৪৩
প্রধান বিচারপতি সূর্য কান্ত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত। —ফাইল চিত্র।

বিদেশে বক্তৃতা দিতে গিয়ে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হল প্রধান বিচারপতি সূর্য কান্তকে! যদিও সেই প্রশ্ন শেষ হওয়ার আগেই তা থামিয়ে দেওয়া হয় সঞ্চালকদের তরফে। বিষয়টি নিয়ে সভাতেই ক্ষোভ জানাতে দেখা যায় কয়েক জনকে। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে।

ব্রিটেন সফরে গিয়ে লন্ডনের বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক আইন’ বিষয়ক একটি বক্তৃতা দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সমাজমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বক্তৃতার পরে প্রশ্নোত্তর পর্বে এক মহিলা বলছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষায় ভারতের ভূমিকা নিয়ে মাননীয় বিচারপতি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু বর্তমানে দেশের ভিতরে ও আন্তর্জাতিক স্তরে বহু আইন বিশেষজ্ঞের কাছ থেকে শোনা যাচ্ছে যে, ভারতে ভিন্নমতের প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই মনোভাবের কিছুটা প্রতিফলন মাননীয় বিচারপতির বক্তব্যেও দেখা যাচ্ছে বলে প্রচারিত হয়েছে।” যদিও মহিলা তাঁর প্রশ্ন শেষ করতে পারেননি। মঞ্চে উপস্থিত এক ব্যক্তি প্রশ্নটি গ্রহণ করতে অস্বীকার করে বলেন, “যথাযথ সম্মান রেখেই বলছি, আমি এই প্রশ্নটি নিতে পারব না।’’ নিজস্ব প্রতিবেদন

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CJI Surya Kant Supreme Court of India

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy