E-Paper

আসন রফা নিয়ে ক্ষোভ প্রকাশ তামিলনাড়ু কংগ্রেসে

তামিলনাড়ুর পাশে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন। সেখানেও কংগ্রেস-ডিএমকে জোট বেঁধে লড়ছে। কিন্তু পুদুচেরিতেও কংগ্রেসের প্রার্থীতালিকা নিয়ে বিক্ষুব্ধ ছয় কংগ্রেস নেতা নির্দল হিসেবে জোটের প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৯:৫৯

—প্রতীকী চিত্র।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে সব আসনে লড়ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ লোকসভা সাংসদ জ্যোতিমণি। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল ভোটগ্রহণ। রাজ্যের ২৩৪ আসনের বিধানসভায় ডিএমকে-র নেতৃত্বাধীন জোটেকংগ্রেস ২৮টি আসনে লড়ছে। তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ জ্যোতিমণি অভিযোগ তুলেছেন, দলের কর্মীদের দাবি ছিল, বিস্তারিত আলোচনা করে আসন বাছাই করা হোক। কিন্তু যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা সম্পূর্ণ অসচ্ছতার সঙ্গে কাজ করেছেন। গোপনে কাজ হয়েছে। এর ফলে পার্টির প্রতি অনুগত কংগ্রেস কর্মীদের পরিশ্রম বিক্রি করে দেওয়া হয়েছে। যাঁরা তামিলনাড়ুতে কংগ্রেসের উন্নতিতে কোনও কাজ করেননি, তাঁরাই এই কাজ করেছেন বলে জ্যোতিমণির অভিযোগ। তাঁর দাবি, তিনি কেন্দ্রওয়াড়ি প্রার্থীতালিকা দেখে এর পরে ফের মুখ খুলবেন।

তামিলনাড়ুর পাশে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন। সেখানেও কংগ্রেস-ডিএমকে জোট বেঁধে লড়ছে। কিন্তু পুদুচেরিতেও কংগ্রেসের প্রার্থীতালিকা নিয়ে বিক্ষুব্ধ ছয় কংগ্রেস নেতা নির্দল হিসেবে জোটের প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এ ভি সুব্রমণিয়ন দল থেকে ইস্তফা দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী প্রার্থী তালিকায় জায়গা পাননি। তাঁর বক্তব্য, ডিএমকে তাঁর আসনে লড়তে চাওয়ায় তিনি তা মেনে নিয়ে জোটের স্বার্থে আত্মত্যাগ করেছেন।

পাঁচ বিধানসভা নির্বাচনের মধ্যে কেরলের বিধানসভা ভোটে জয়ের বিষয়ে কংগ্রেস সবথেকে বেশি আশাবাদী। কেরলের প্রবীণ সাংসদ কে সুধাকরণ ও তাঁর পরিবারের সঙ্গেআজ দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধীরা দেখা করেছেন। সুধাকরণ বিধানসভা ভোটে লড়তে চাইলেও তাঁকে নিরস্তকরা হয়েছে।

এ নিয়ে তাঁর ক্ষোভ দূর করতেই রাহুলরা আজ সুধাকরণের সঙ্গে বৈঠক করেন। রাহুল আজ দাবি করেছেন, কেরলে কংগ্রেসের নেতৃত্বেইউডিএফ বিধানসভার ১৪০টি আসনের মধ্যে ১০০ আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Tamil Nadu Puducherry

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy