E-Paper

হরমুজ়ে উদ্বেগ কমেছে, মত অশোক লাহিড়ীর

আমেরিকা-ইরানের যুদ্ধের ফলে হরমুজ় প্রণালীতে তেল-গ্যাস বহনকারী জাহাজ চলাচল বন্ধ থাকায় তেলের দাম বেড়ে গিয়ে বাণিজ্যে যে ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হয়েছিল, তা এখন অনেকটাই মুছে গিয়েছে বলে নীতি আয়োগের উপাধ্যক্ষ অশোক লাহিড়ী মনে করছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৮:০৯

— প্রতীকী চিত্র।

সাধারণ জ্বর, টাইফয়েড নয়!

আমেরিকা-ইরানের যুদ্ধের ফলে হরমুজ় প্রণালীতে তেল-গ্যাস বহনকারী জাহাজ চলাচল বন্ধ থাকায় তেলের দাম বেড়ে গিয়ে বাণিজ্যে যে ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হয়েছিল, তা এখন অনেকটাই মুছে গিয়েছে বলে নীতি আয়োগের উপাধ্যক্ষ অশোক লাহিড়ী মনে করছেন। তাঁর মতে, ‘‘আমেরিকা-ইরানের সমঝোতা চুক্তির ফলে হরমুজ় প্রণালীতে ফের জাহাজ চলাচল শুরু হওয়ায় দেখা যাচ্ছে, এর ধাক্কা জ্বরের মতো ক্ষণস্থায়ী হবে। টাইফয়েডের মতো ক্ষতি করবে না।’’ মঙ্গলবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকা-ইরানের সমঝোতা চুক্তির ফলে ১১টি ভারতমুখী জাহাজ অশোধিত তেল, গ্যাস, সার নিয়ে হরমুজ় পেরিয়ে এসেছে। আরও দশটি জাহাজ এখনও পারস্য উপসাগরে আটকে। ভারত থেকে দু’টি জাহাজ পশ্চিম এশিয়ায় গিয়েছে।

লাহিড়ী বলেন, ‘‘যুদ্ধের ফলে অশোধিত তেলের দাম, পরিবহণের খরচে ধাক্কা লেগেছিল। দাম বাড়লেও জ্বালানি মিলছিল না। এই সমস্যা সাময়িক হলেও এর থেকে শিক্ষা হল, জ্বালানি আমদানি বা দেশের পণ্য রফতানির জন্য দুনিয়ার একটি অংশের উপরে ভরসা করলে চলবে না।’’ নীতি আয়োগের বাণিজ্য রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হলেও, জানুয়ারি-মার্চে দেশের মোট বাণিজ্য ৫.৪% বেড়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Strait of Hormuz Ashok lahiri Fuel Crisis West Asia US-Israel vs Iran

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy