E-Paper

রাজা হত্যা: চার জনের জামিনের আর্জি খারিজ

আদালত আবেদন খারিজ করে জানায়, সোনম রঘুবংশীকে জামিন দেওয়া হয়েছিল কারণ পুলিশ সংবিধানের ২২(১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর গ্রেফতারির কারণ যথাযথ ভাবে জানাতে ব্যর্থ হয়েছিল ও আদালতে হাজিরার সময়ে আইনজীবী দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৯:৩৫

—প্রতীকী চিত্র।

শিলংয়ের দায়রা আদালত রাজা রঘুবংশী হত্যা মামলায় অভিযুক্ত চার জনের জামিনের আবেদন খারিজ করল। প্রধান অভিযুক্ত রাজার স্ত্রী সোনম রঘুবংশী নথিপত্র ও গ্রেফতারির প্রক্রিয়ায় পুলিশের গাফিলতি থাকার কারণে জামিন পেয়েছেন। তবে সেই নির্দেশের বিরুদ্ধে পুলিশ হাই কোর্টে গিয়েছে। বাকি অভিযু্ক্ত রাজ কুশওয়াহা, বিশাল সিংহ চৌহান, আকাশ রাজপুত ও আনন্দ কুড়মিদের আইনজীবী আদালতে দাবি করেন সহ-অভিযুক্ত সোনম জামিন পাওয়ায় সমতার ভিত্তিতে অন্যদেরও জামিন দেওয়া উচিত। তবে আদালত সেই আবেদন খারিজ করে জানায়, সোনম রঘুবংশীকে জামিন দেওয়া হয়েছিল কারণ পুলিশ সংবিধানের ২২(১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর গ্রেফতারির কারণ যথাযথ ভাবে জানাতে ব্যর্থ হয়েছিল ও আদালতে হাজিরার সময়ে আইনজীবী দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। কিন্তু বাকিদের ক্ষেত্রে সেই যুক্তি প্রযোজ্য নয়। উল্লেখ্য গত বছর ২৩ মে রাজা রঘুবংশী ও সোনম নিখোঁজ হন। ২ জুন ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে একটি গভীর খাদ থেকে রাজার দেহ উদ্ধার করা হয়। এর পরে তদন্তের ভিত্তিতে সোনম ও অন্য অভিযুক্তদের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Death Case Murder Case

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy