E-Paper

প্রার্থী বাছাইয়ে সাংসদদের মত নিচ্ছে বিজেপি

আগামী দিনে আন্দোলনের অভিমুখ কোন দিকে যাবে, তা ঠিক করতে রাজ্যের উভয় কক্ষের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৯

—প্রতীকী চিত্র।

আসন্ন নির্বাচনে সাংসদেরা তাঁদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা আসনগুলিতে কাদের প্রার্থী হিসেবে চাইছেন, তা জানতে চাইলেন বিজেপি নেতৃত্ব। সূত্রের মতে, প্রত্যেক সাংসদের কাছে বিধানসভা পিছু তিনটি করে সম্ভাব্য প্রার্থীর নাম জানতে চাওয়া হয়েছে।

গত পরশু রাজ্যে দলের পরিস্থিতি, আগামী দিনে আন্দোলনের অভিমুখ কোন দিকে যাবে, তা ঠিক করতে রাজ্যের উভয় কক্ষের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তারপর থেকেই গত দু’দিন ধরে আলাদা আলাদা করে সাংসদের সঙ্গে বৈঠক করা শুরু করেছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। সূত্রের মতে, ভূপেন্দ্র প্রত্যেক সাংসদের কাছ থেকে তাঁদের লোকসভার অন্তর্গত যে ক’টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা পিছু যাঁরা জনপ্রিয়, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, সব পক্ষকে নিয়ে চলতে পারেন এবং সর্বোপরি জেতার সম্ভাবনা রয়েছে— এমন তিন জন করে নেতার নাম কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন।

বিজেপির এক সাংসদের কথায়, ‘‘২০২১ সালের বিধানসভা বা গত লোকসভায় দলের হারের অন্যতম কারণ ছিল সঠিক প্রার্থী বাছাইতে ব্যর্থতা। কিছু নেতা নিজেদের পছন্দের অনুগামীদের টিকিট পাইয়ে দেওয়ায় ভাল ফলের সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ করে দেন। অনেককে জেতা আসন থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হয়।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bharatiya Janata Party BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy