Advertisement
E-Paper

বৌভাতের অনুষ্ঠানের দিনই ঘর থেকে উদ্ধার নবদম্পতির দেহ, মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে

পুলিশ সূত্রে খবর, রবিবার বিয়ে হয়েছিল আসলাম এবং কাহকাশা বানোর। মঙ্গলবার ছিল বৌভাতের অনুষ্ঠান। তার আগেই দু’জনের দেহ উদ্ধার হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৪
Couple\\\'s body recovered

দরজা ভেঙে নবদম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। প্রতীকী ছবি।

বৌভাতের অনুষ্ঠানের দিনই ঘরের ভিতর থেকে উদ্ধার হল নবদম্পতির ছুরিবিদ্ধ দেহ। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, দু’জনের মধ্যে ঝামেলার পরই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। কিন্তু নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুরের ব্রিজনগরে।

পুলিশ সূত্রে খবর, রবিবার বিয়ে হয়েছিল আসলাম এবং কাহকাশা বানোর। মঙ্গলবার ছিল বৌভাতের অনুষ্ঠান। আত্মীয়স্বজনরা অনুষ্ঠানের আনন্দে মেতেছিলেন। বৌভাতের অনুষ্ঠান শুরুর আগে নবদম্পতি ঘরে ঢুকেছিলেন সাজগোজের জন্য। হঠাৎই আসলামের মা পুত্রবধূর চিৎকার শুনতে পান ঘরের ভিতর থেকে। তিনি তড়িঘড়ি সেই ঘরের দিকে ছোটেন। কিন্তু গিয়ে দেখেন ঘর ভিতর থেকে বন্ধ। কোনও সাড়াশব্দ নেই।

এর পরই আসলামের মা আত্মীয়স্বজনদের ডেকে আনেন। দরজার বাইরে থেকে বার কয়েক ডাকার পর নবদম্পতির কোনও সাড়া না পেয়ে জানলা দিয়ে উঁকি মারতেই আঁতকে ওঠেন তাঁরা। দেখেন, ঘরের ভিতরে মেঝেতে পড়ে রয়েছেন আসলাম এবং তাঁর স্ত্রী। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। এই দৃশ্য দেখার পর বাড়িতে হুলস্থুল পড়ে যায়। আসলামের বাড়ির লোকেরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে নবদম্পতিকে উদ্ধার করেন। কিন্তু তত ক্ষণে দু’জনের মৃত্যু হয়েছিল। ঘর থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন, বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে এমন কাণ্ড ঘটাল তা নিয়ে রহস্য বাড়ছে।

Murder raipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy