Advertisement
E-Paper

Viral: মালাবদল গেল ভেস্তে, পর পর দু’বার কনে চড় কষালেন হবু বরকে

পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন সকলেই অপেক্ষা করছেন মালাবদলের। কিন্তু এর পর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৪:১৪
ঘটনার আকস্মিকতায় মণ্ডপে উপস্থিত সকলেই অবাক হয়ে যান।

ঘটনার আকস্মিকতায় মণ্ডপে উপস্থিত সকলেই অবাক হয়ে যান। ছবি: ইউটিউব

বিয়ের জন্য হবু বর হাতে মালা নিয়ে তৈরি। এ দিকে চিত্রগ্রাহকও তৈরি এই আনন্দের মুহূর্তকে ক্যামেরাবন্দি করবেন বলে। বর-কনের তরফ থেকে আসা পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন সকলেই অপেক্ষা করছেন মালাবদলের। কিন্তু এর পর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। হবু বউয়ের গলায় মালা দিতেই মালার বদলে বরের গালে সটান চড় মারলেন কনে।

এক বার নয়, বিয়ের ভরা মণ্ডপে পর পর দু’বার চড় মেরে অনুষ্ঠান ছেড়েই বেরিয়ে গেলেন কনে। এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হরিমপুর এলাকায়। ঘটনার আকস্মিকতায় মণ্ডপে উপস্থিত সকলেই অবাক হয়ে যান। বন্ধ হয় সানাইয়ের আওয়াজ, সঙ্গে সঙ্গে অতিথিদের শোরগোলও থেমে যায়। তবে কেন এই ঘটনা, তা জানা যায়নি। পরে বর ও কনে পক্ষ আপসে বসে বলে জানা গিয়েছে। কিন্তু বিয়েটি শেষ পর্যন্ত ঘটেছে কি না, তা-ও জানা যায়নি।

Viral Bride Groom
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy