Advertisement
E-Paper

বাইকে ধাক্কা গাড়ির, রাস্তাতেই মৃত্যু তিন আরোহীর, প্রাণ হারিয়েছেন গাড়িতে সওয়ার দু’জনও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুরন্ত গতিতে ছুটে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা দেয় সেটি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ২২:০৭
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দ্রুত গতিতে ছুটে এসে বাইকে ধাক্কা দেয় এসইউভি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে সওয়ার তিন জনের। গাড়ির দুই সওয়ারিরও মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের নান্দুরবারের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক এবং গাড়ির চালকের বচসা হয়েছিল। তাঁরা মনে করছেন, সে কারণে বাইকে ধাক্কা দিতে পারে গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুরন্ত গতিতে ছুটে আসছিল গাড়িটি। সেই নিয়ে পথে বাইক আরোহীর সঙ্গে এক বার ঝামেলাও হয়। এর কিছু ক্ষণ পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইকে ধাক্কা দেয় গাড়িটি। তার অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন চালক-সহ তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। গুরুতর জখম হন গাড়ির চালক এবং এক সওয়ারি। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। গাড়িতে ছিলেন আরও এক জন। তাঁকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক।

Accident Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy