E-Paper

ইজ়রায়েল নিয়ে চুপ কেন মোদী, প্রশ্ন এড়াল কেন্দ্র

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তা কার্যত এড়িয়ে গিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:৪৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

লেবাননে ইজ়রায়েলের সামরিক অভিযান এবং পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতায় প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ। তাঁর বক্তব্য, আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি প্রয়াসের সাপেক্ষে ভারতের নীরবতা দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে প্রশ্নতৈরি করছে।

রমেশ বলেন, “ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলতি আলোচনা শুধু আঞ্চলিক শান্তির জন্য নয়, ভারতের জ্বালানি-নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য রুটের ভবিষ্যতের সঙ্গেও তা গভীর ভাবে জড়িত।” কংগ্রেস নেতার অভিযোগ, “আমেরিকা ও ইরানের আলোচনা এখনও কাঙ্ক্ষিত ফল পায়নি এবং সে জন্য লেবাননে ইজ়রায়েলের সামরিক অভিযান দায়ী। ইজ়রায়েলি বাহিনীর অভিযান ও অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৃহত্তর কূটনৈতিক সমাধানের পথে বাধা সৃষ্টি করছে।”

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তা কার্যত এড়িয়ে গিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল। তিনি শুধু বলেছেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি আমরা সতর্ক ভাবে নজরে রাখছি। গোড়া থেকেই আমাদের অবস্থান হল, শান্তি এবং সুস্থিতির লক্ষ্যে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে এগোতে হবে।” নিজস্ব সংবাদদাতা

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Narendra Modi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy