বিটেক কম্পিউটার সায়েন্স ও আনুষঙ্গিক পাঠ্যক্রমে বড় বদল আনছে কেন্দ্র। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভাপতিত্বে ‘এআই কারিকুলাম টাস্ক ফোর্স’ এই বিষয়ে উদ্যোগী হয়েছে। শিক্ষাদানের ক্ষেত্রে টাস্কফোর্স, ন্যাসকম ও শিল্প বিশেষজ্ঞদের যৌথ সমীক্ষায় ধরা পড়া ঘাটতি দূর করাই এর প্রধান লক্ষ্য।
নয়া নিয়মে প্রথম সিমেস্টার থেকে বাস্তবমুখী প্রজেক্ট থাকবে। সৃজনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনারেটিভ এআই), এআই সচল ও পরিচালনা করার প্রযুক্তি (এমএলঅপস), মূল এআই বুনিয়াদ তৈরির (ফাউন্ডেশনাল মডেল ডেভেলপমেন্ট) মতো কাজ শেখানো হবে হাতে-কলমে। ২৫-৩০% থেকে বাড়িয়ে প্র্যাক্টিক্যাল ক্লাসের হার করা হচ্ছে ৪০-৭৫%। জাতীয় শিক্ষানীতি মেনে চালু হচ্ছে নমনীয় ক্রেডিট ব্যবস্থা। পড়াশোনার মেয়াদ অনুযায়ী ছাত্রছাত্রীরা এক বছরে সার্টিফিকেট, দু’বছরে ডিপ্লোমা এবং তিন বছর পরে অ্যাডভান্সড ডিপ্লোমা পাবেন।
এই ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তির বাইরের ক্ষেত্রগুলির পড়ুয়াদের জন্য এআই সচেতনতা এবং এর প্রাথমিক ব্যবহারিক প্রয়োগ নিয়ে থাকবে পৃথক পাঠ্যক্রম। দায়িত্বশীল এআই-এর নীতি ধারাবাহিক ভাবে পড়ানো হবে প্রতি সিমেস্টারে। শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। শিক্ষাদানে যুক্ত করা হবে কর্পোরেট বিশেষজ্ঞদের। নতুন শিক্ষাবর্ষগুলিতে পুরোপুরি এবং বর্তমান পড়ুয়াদের পঞ্চম থেকে অষ্টম সিমেস্টারের পাঠ্যক্রমে এই সব বিষয় অন্তর্ভুক্ত হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)