বুনো হাতির তাণ্ডবে এক শিশু-সহ ৩ জনের মৃত্যু হল। জখম হলেন আরও ২জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে অসমের গোয়ালপাড়া জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি গাড়ি।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এলাকায় ৪২টির হাতির একটি পাল ঢোকে। লখিপুর এলাকায় ছোট সিগরি এলাকায় রাস্তা পার হচ্ছিল হাতিগুলি। সেই সময় আক্রমণ চালায় তারা। একটি ই-রিকশায় আক্রমণ চালায় হাতির দল। ই—িকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। গুয়াহাটিগামী একটি গাড়িও হাতির আক্রমণের মুখে পড়ে। গাড়ির ১ যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় ব্যবসায়ী।
আরও পড়ুন:
ই-রিকশায় ছিলেন রমানি রাভা নামে ২৯ বছরের এক যুবক ও তাঁর ১৭ মাসের শিশুকন্যা। ২জনেরই মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী ও ৫ বছরের ছেলে গুরুতর জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় এখনও হাতিগুলি ঘুরছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা।