Advertisement
E-Paper

ক্লাসে ধমক, বাইরে বন্দুক উঁচিয়ে শোধ তুলল ছাত্র, উত্তরপ্রদেশে শিক্ষককে তিন তিন বার গুলি

গুলিবিদ্ধ শিক্ষক বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের বিছানায় শুয়ে ওই শিক্ষক জানিয়েছেন, ওই পড়ুয়া যে বকুনি খেয়ে এমন কাণ্ড ঘটাবে, তা ঘূণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ২০:২৩
শিক্ষককে গুলি করছে ছাত্র!

শিক্ষককে গুলি করছে ছাত্র! ভিডিয়ো থেকে নেওয়া।

ক্লাসে ধমকে দিয়েছিলেন শিক্ষক। স্কুলের বাইরে বেরোতেই বন্দুক উঁচিয়ে সেই শিক্ষককেই তাড়া করল ছাত্র। তার পর শিক্ষকের মাথা ও বুক লক্ষ্য করে পর পর তিন তিনটি গুলি। কিন্তু অনভ্যস্ত হাতে বন্দুকের নিশানা গেল নড়ে। গুলি খেয়েও প্রাণে বাঁচলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, সীতাপুরের একটি স্কুলে গোলমাল করার জন্য এক দশম শ্রেণির ছাত্রকে বকুনি দিয়েছিলেন এক শিক্ষক। ক্লাসের মধ্যে বকুনি হজম করলেও স্কুল থেকে বেরিয়েই ওই শিক্ষককে তাড়া করে ছাত্রটি। হাতে দেশি বন্দুক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

সিসিটিভিতে ধরা পড়েছে, শিক্ষককে তাড়া দেওয়ার বিষয়টি। দেখা যাচ্ছে, শিক্ষক দৌড়চ্ছেন, পিছনে দেশি বন্দুক হাতে ছাত্র। শিক্ষককে নিশানা করে পর পর তিন বার গুলি চালায় ছাত্রটি। কিন্তু তিন বারই লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। পালাতে গিয়ে আশেপাশের লোকেরা তাকে ধরে ফেলেন। ছিনিয়ে নেওয়া হয় বন্দুক।

গুলিবিদ্ধ শিক্ষককে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের বিছানায় শুয়ে ওই শিক্ষক জানিয়েছেন, ওই পড়ুয়া যে বকুনি খেয়ে এমন কাণ্ড ঘটাবে, তা ঘূণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দশম শ্রেণির পড়ুয়া হাতে বন্দুক পেল কী করে তা-ও ভাবাচ্ছে পুলিশকে।

Teacher Student Uttar Pradesh shooting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy