Advertisement
E-Paper

কিশোরীকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে, গ্রেফতার কলেজ পড়ুয়া

উত্তরপ্রদেশের বালিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের এক কলেজ পড়ুয়াকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৮:৩১
representative photo of molestation.

—প্রতীকী চিত্র।

উত্তরপ্রদেশে আবার ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল। ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিবার গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের এক কলেজ পড়ুয়াকে। ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়া এলাকার।

উত্তরপ্রদেশে আবার ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল। ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিবার গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের এক কলেজ পড়ুয়াকে। ঘটনাটি উত্তরপ্রদেশের বালিয়া এলাকার।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার কিশোরীকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তার মা। অভিযুক্ত যুবক বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। রবিবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

কিশোরীকে প্রায়শই হেনস্থা করতেন যুবক, এমনই অভিযোগ করেছে কিশোরীর পরিবার। জেলাশাসকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। যুবকের বিরুদ্ধে সে ধর্ষণের অভিযোগ করেছে।

সোমবার উত্তরপ্রদেশে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত আরও একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ধর্ষণের অভিযোগ ওঠার পর ফেসবুক লাইভে গিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বিজেপির কিষাণ মোর্চার নেতা বীর সিংহ। তিনি মোরাদাবাদের বাসিন্দা। ফেসবুক লাইভে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সঙ্কটমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

অতীতে উত্তরপ্রদেশে উন্নাও, হাথরসের মতো নারী নির্যাতনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশে। সে রাজ্যে শিশু এবং নারীদের সুরক্ষা নিয়ে বার বার যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি। এই আবহে আরও একটি ধর্ষণের অভিযোগ উঠল।

Uttar Pradesh police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy