E-Paper

সংবিধান দিবসে কংগ্রেসের সংবিধান বাঁচানোর ডাক

১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। মোদী সরকার এ বারেও ওই দিন পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে ‘সংবিধান দিবস’ পালন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই অনুষ্ঠানে হাজির থাকবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ০৯:২০
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। — ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী সরকার ২৬ নভেম্বর ‘সংবিধান দিবস’ পালন করতে চলেছে। আর সেই দিনটিতেই ‘সংবিধান বাঁচাও দিবস’ পালনের সিদ্ধান্ত নিল কংগ্রেস। এই ‘সংবিধান বাঁচাও দিবস’ পালনকে সামনে রেখে কংগ্রেস ‘ভোট চুরি’ ও ‘এসআইআর-এর বিপদ’ তুলেধরতে চাইছে।

১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। মোদী সরকার এ বারেও ওই দিন পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে ‘সংবিধান দিবস’ পালন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই অনুষ্ঠানে হাজির থাকবেন। ওই একই দিনে ‘সংবিধান বাঁচাও দিবস’ পালন করতে কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক কে সি বেণুগোপাল প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ পাঠিয়ে পরিকল্পিত ভাবে ভোট চুরি, নির্বাচনে কারচুপি, সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার এবং এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় গরমিল করা নিয়ে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন। কংগ্রেস ইতিমধ্যেই ১৪ ডিসেম্বর রামলীলা ময়দানে এসআইআর নিয়ে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজেপির রাজ্যসভা সাংসদ সুধাংশু ত্রিবেদীর অভিযোগ, রাহুল গান্ধী নিজে লোকসভার বিরোধী দলনেতার মতো সাংবিধানিক পদে থেকে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিশানা করছেন। তাঁর যুক্তি, বি আর অম্বেডকর ১৯৫০ সালের ১৮ এপ্রিল প্রতি ছয় মাস অন্তর ভোটার তালিকা সংশোধনের কথা বলেছিলেন। সেই জায়গায় ২০ বছর পরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হচ্ছে। তাতেও কংগ্রেস-সহ বিরোধী শিবির আপত্তি তুলছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress Constitution of India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy