Advertisement
E-Paper

মার্চেই ছিল অবসর! কাজের জন্য পান পুলিশ পদকও, সূরযকুণ্ডের মেলায় প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল সেই অফিসারের

৫৭ বছরের জগদীশ আদতে উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। ১৯৮৯ সালে হরিয়ানা পুলিশে যোগদান করেন। ৩৬ বছর কাজ করার পরে আগামী মার্চেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৫
মৃত পুলিশ অফিসার জগদীশ প্রসাদ।

মৃত পুলিশ অফিসার জগদীশ প্রসাদ। ছবি: সংগৃহীত।

মার্চেই অবসর নেওয়ার কথা ছিল পুলিশ অফিসার জগদীশ প্রসাদের। সহকর্মীরা জানান, কর্তব্যে তিনি বরাবর অবিচল। সেই কর্তব্য পালন করতে গিয়েই ফরিদাবাদের সূরযকুণ্ডের মেলায় প্রাণ গেল জগদীশের। নাগরদোলা যখন ভেঙে পড়ছিল, তখন সওয়ারিদের বাঁচাতে ছুটেছিলেন তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পুলিশ অফিসারের।

৫৭ বছরের জগদীশ আদতে উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। ১৯৮৯ সালে হরিয়ানা পুলিশে যোগদান করেন। ৩৬ বছর কাজ করার পরে আগামী মার্চেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। এখন হরিয়ানার পালওয়ালে নিযুক্ত রয়েছেন তিনি। ৩১ জানুয়ারি মেলায় পোস্টিং দেওয়া হয় তাঁকে। সেখানেই বিপত্তি।

জগদীশের দুই কন্যা এবং এক পুত্র রয়েছেন। সকলেই পড়াশোনা করছেন। রয়েছেন স্ত্রীও। হরিয়ানা পুলিশের ডিরেক্টর জেনারেল অজয় সিঙ্ঘল জানিয়েছেন, মৃত পুলিশ অফিসারের পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে। পুলিশ বিভাগের বাকি সুবিধাও পাবে তারা।

এই ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে এক পুলিশকর্মীও রয়েছেন। নাগরদোলার মালিকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২০০২ সালে এই মেলাতেই নাগরদোলার দুর্ঘটনায় প্রাণ হারান এক জন।

police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy