E-Paper

বামের জন আক্রোশ সভা কাল রামলীলায়

দলীয় সূত্রে বলা হয়েছে, উত্তর ভারতের প্রায় ১১টি রাজ্য সফর করে ৩৩টি জাঠা মিছিল দিল্লিতে আসতে চলেছে। যাতে সব মিলিয়ে প্রায় হাজারের বেশি সাধারণ সভা করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ০৬:৪৭

—প্রতীকী চিত্র।

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি, শ্রম বিল, ভিবি-জি রাম জি বিল বাতিলের দাবিতে আগামী মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে জন আক্রোশ সভার আয়োজন করতে চলছে সিপিএম। আজ একটি বিবৃতিতে পলিটবুরো জানিয়েছে, গোটা উত্তর ভারত জুড়ে গত এক মাস ধরে যে জন আক্রোশ জাঠা কর্মসূচি নেওয়া হয়েছিল তাশেষ হবে মঙ্গলবার, রামলীলা ময়দানে।

দলীয় সূত্রে বলা হয়েছে, উত্তর ভারতের প্রায় ১১টি রাজ্য সফর করে ৩৩টি জাঠা মিছিল দিল্লিতে আসতে চলেছে। যাতে সব মিলিয়ে প্রায় হাজারের বেশি সাধারণ সভা করা হয়েছে। যোগ দিয়েছেন প্রায় দেড় লক্ষের বেশি মানুষ। পলিটবুরোর বক্তব্য, বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, তাকে অভিমুখ দিতেই ওই জনসভার আয়োজন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত-আমেরিকাবাণিজ্য চুক্তি কৃষক ও শ্রমিকের বিরোধী। ওই চুক্তি ও ভিবি-জি রামজি আইন প্রত্যাহারের দাবি জানিয়েদলের বক্তব্য, ভিবি-জি রাম জি বিল এনে পুরনো মনরেগা আইনকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বর্ধিত মূল্যে বিদ্যুতের মাসুল নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়া সংঘাতের প্রভাব ভারতের উপর পড়তে শুরু করেছে। আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাতে দ্রব্যমূল্যে বৃদ্ধি হচ্ছে। সমস্যায়পড়ছে আমজনতা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ramleela Maidan Left Front

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy