Advertisement
E-Paper

হোটেলে পার্টিতে গিয়েছিলেন অঞ্জলি, দুর্ঘটনার আগে বান্ধবীর সঙ্গে মারামারি হয়েছিল তাঁর!

পুলিশ সূত্রে খবর, সুলতানপুরীর কাছে একটি গাড়ি অঞ্জলিদের ধাক্কা মারে। নিধি ছিটকে পড়েন। অঞ্জলির পা গাড়ির অ্যাক্সেলে আটকে যায়। সেই অবস্থায় তাঁকে ১৩ কিলোমিটার টেনে নিয়ে যায় গাড়িটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:০৪
অঞ্জলি এবং তাঁর বান্ধবীর ঝামেলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত।

অঞ্জলি এবং তাঁর বান্ধবীর ঝামেলার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত।

বর্ষবরণের রাতে রোহিণীর একটি হোটেলে পার্টিতে গিয়েছিলেন অঞ্জলি সিংহ। একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

পুলিশ সূত্রে খবর, অঞ্জলি এবং তাঁর বন্ধু নিধি রোহিণীর ওই হোটেলে পার্টিতে যোগ দিয়েছিলেন। হোটেলের বাইরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। তার পর তাঁরা হোটেল ছেড়ে স্কুটি নিয়ে বেরিয়ে যান। স্কুটি চালাচ্ছিলেন নিধি। তার পর কিছুটা গিয়ে অঞ্জলি স্কুটি চালানো শুরু করেন। নিধি পিছনে বসেছিলেন।

হোটেলের এক কর্মী পুলিশের কাছে দাবি করেছেন, পার্টি চলাকালীন দুই তরুণী পরস্পরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এমনকি তাঁদের মধ্যে হাতাহাতিও হয়। এই অবস্থা দেখে হোটেল কর্তৃপক্ষ দু’জনকেই পার্টি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তার পর তাঁরা হোটেলের বাইরে চলে আসেন। রাস্তাতেও দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই একই স্কুটিতে চেপে হোটেল ছাড়েন অঞ্জলি এবং নিধি।

পুলিশ সূত্রে খবর, রাত ৩টে সময় সুলতানপুরীর কাছে একটি গাড়ি অঞ্জলিদের ধাক্কা মারে। নিধি ছিটকে পড়েন। অঞ্জলির পা গাড়ির অ্যাক্সেলে আটকে যায়। সেই অবস্থায় তাঁকে ১৩ কিলোমিটার টেনে নিয়ে যায় গাড়িটি। অঞ্জলিকে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে ঘটনাস্থল থেকে পালান নিধি। তাঁকে জেরা করে এমনটাই জানতে পেরেছে পুলিশ। কিন্তু কী নিয়ে তাঁদের দু’জনের ঝামেলা হয়েছিল তা জানারও চেষ্টা চালানো হচ্ছে।

Delhi hit and run Anjali Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy