পেশায় তিনি চিকিৎসক। শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে প্রাক্তন অধ্যাপক ছিলেন তিনি। দিল্লি বিস্ফোরণের পরে তদন্তকারীদের আতশকাচে এখন সেই চিকিৎসক নিসার খান। অতীতে ‘দেশ-বিরোধী’ কার্যকলাপের জন্য চাকরি খুইয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল তাঁকে বলেছিলেন ‘টাইম বোমা’। গোয়েন্দারা বলছেন, চিকিৎসক হিসেবে তাঁর কর্মজীবনও ‘নিষ্কলঙ্ক’ নয়। এনআইএ-র তদন্তকারীদের একাংশ বলছেন, নিসার এখন ফেরার। যদিও তাঁর স্ত্রীর দাবি, আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয় থেকে যে ক’জনকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন নিসার। তাঁকেও জেরা করা হচ্ছে।
তদন্তকারীদের সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের সোপোরের বাসিন্দা ছিলেন নিসার। সেই সোপোরে এককালে সক্রিয় ছিল জঙ্গিরা। ১৯৯১ সালে শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। ২০০১ সালে কাশ্মীরেরই এক কলেজ থেকে এমডি করেন নিসার। তদন্তকারীদের একাংশ জানিয়েছেন, অতীতে বার বার তাঁর মন্তব্য বিচ্ছিন্নতাবাদীদের প্রতি তাঁর সমর্থনই প্রকাশ করেছে। সে কারণে তিনি বহু বছর ধরেই গোয়েন্দাদের নজরে।
২০১৩ সালে ওষুধ দুর্নীতি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন নিসার। তাতে সমর্থন করেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্স। ২০১৪ সালের মে মাসে ওমর আবদুল্লার সরকার তাঁকে সাসপেন্ড করে। সরকারি কর্মীদের ভোটের ডিউটি না করা এবং কর না দেওয়ার ডাক দিয়েছিলেন নিসার। পরে পিডিপি-বিজেপি সরকারও সেই সাসপেনশন রেখে দেয়। চার বছর নিলম্বিত থাকার পরে ২০১৮ সালের অগস্টে আবার কাজে ফেরেন নিসার। এর পরে কয়েক বছর চুপচাপই ছিলেন নিসার। ২০২৩ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের প্রতি তাঁর সমর্থন রয়েছে। অতীতের কিছু মন্তব্য সেই প্রমাণ দিয়েছে। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের প্রশাসন তাঁকে বরখাস্ত করে বলেছিলেন, ‘টিক টিক করতে থাকা টাইম বোমা’। বরখাস্ত হওয়ার পরেও তাঁকে নিয়োগ করেছিল আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়। সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
দিল্লি বিস্ফোরণের পরে শিরোনামে উঠে এসেছে ফরিদাবাদের ‘আল-ফালাহ্’ বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত তিন চিকিৎসকের সঙ্গেই যোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। সেখানেই অধ্যাপনা করেন নিসার। লালকেল্লার কাছে বিস্ফোরণের অন্যতম মূল চক্রী মহম্মদ উমর-উন-নবির সঙ্গে নিসারের যোগ এখন গোয়েন্দাদের নজরে। সেই উমর এই নিসারের অধীনেই জুনিয়র ডাক্তার হিসাবে কাজ করেছিলেন। নিসারের স্ত্রী চিকিৎসক সুরাইয়ার দাবি, দু’জনের সম্পর্ক মোটেও ভাল ছিল না। প্রায় দিনই কাজে আসতেন না উমর। সে জন্য সমস্যা হত কাজে। নিসার যে ফেরার, তা-ও খারিজ করেছেন সুরাইয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?