Advertisement
E-Paper

দিল্লিতে গলা কেটে খুন দম্পতিকে, বাড়ি থেকে চুরি সোনাগয়না এবং নগদ সাড়ে ৪ লক্ষ টাকা

পুলিশ সূত্রে খবর, গত ৩৮ বছর ধরে বহুতলের বাড়ির নীচ তলায় থাকতেন দম্পতি। দোতলায় থাকেন তাঁদের ছেলে রবি রতন, তাঁর স্ত্রী ও তাঁদের ছ’বছরের সন্তান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৪:১৫
A representational image of a dead body

প্রতীকী ছবি।

দিল্লিতে নিজেদের বাড়িতে বৃদ্ধ গলা কেটে খুন করা হল দম্পতিকে। উত্তরপূর্ব দিল্লির গোকালপুরী এলাকার ওই বাড়ি থেকে সোমবার সকালে দম্পতির দেহ উদ্ধার হয়েছে। রাজধানীর পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাধেশ্যাম বর্মা (৭২) এবং তাঁর স্ত্রী বীণা (৬৮)।

পুলিশ সূত্রে খবর, গত ৩৮ বছর ধরে বহুতলের বাড়ির নীচ তলায় থাকতেন দম্পতি। দোতলায় থাকেন তাঁদের ছেলে রবি রতন, তাঁর স্ত্রী ও তাঁদের ছ’বছরের সন্তান। কারোলবাঘে দিল্লি গভর্নমেন্ট স্কুলের সহ-প্রিন্সিপাল ছিলেন রাধেশ্যাম। দিল্লি পুলিশের ডিসিপি (উত্তরপূর্ব) জয় তির্কে জানান, দম্পতির মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পুলিশ আধিকারিকেরা দেখেন, ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ি থেকে সোনাগয়না এবং নগদ সাড়ে ৪ লাখ টাকা চুরি গিয়েছে। রতন পুলিশকে জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ বাবা, মাকে শেষবার দেখেছিলেন তিনি।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ডাকাতেরা দম্পতির বাড়িতে ডাকাতি করতে এসে খুন করেছেন। তির্কে বলেন, ‘‘তদন্ত চলছে। সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।’’

Delhi Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy