সিবিএসই বোর্ড নবম-দশমে বাধ্যতামূলক ত্রি-ভাষা শিক্ষার যে নীতি নিয়েছে, তা তামিলনাড়ুতে মানা হবে না বলে জানিয়ে দিল বিজয় সরকার।
সম্প্রতি সিবিএসই জানিয়েছে, ১ জুলাই থেকে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক। যার মধ্যে দু’টি ভাষা ভারতীয় এবং একটি বিদেশি। গোড়া থেকেই এই ত্রি-ভাষা শিক্ষানীতির বিরুদ্ধে সরব ছিল তামিলনাড়ু। সেই পথেই মুখ খুলল তলপতি বিজয়ের নতুন সরকারও। টিভিকে সরকারের শিক্ষামন্ত্রী এ রাজামোহন বলেছেন, ‘‘তামিলনাড়ুতে দুই ভাষায় শিক্ষা দেওয়া দীর্ঘদিনের নীতি। তাই তামিলনাড়ুতে তামিল ও ইংরেজিতেই পড়াশোনা হবে।’’
এ দিকে আজ ফের দিল্লিতে পথে নামে কংগ্রেসের এনএসইউআই-সহ বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের বক্তব্য, দিল্লির সিবিএসই স্কুলগুলিতে পড়ুয়ারা ভারতীয় ভাষা হিসেবে হিন্দি, বিদেশি ভাষা হিসেবে ইংরেজি এবং তৃতীয় ভাষা হিসেবে মূলত ফরাসি, স্প্যানিশ বা জার্মান ভাষা পড়ত। যারা ইংরেজি ছাড়া অন্য বিদেশি ভাষা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে এসেছে, তাদের সেই শিক্ষা এখন কার্যত অর্থহীন হয়ে পড়ল। এ ছাড়া, দিল্লির কোনও নবম শ্রেণির পড়ুয়া নতুন নিয়মের কারণে যদি আঞ্চলিক ভাষা শিখতে চায়, শিক্ষক কোথায়? পড়ুয়ারা যাতে দ্বিতীয় ভারতীয় ভাষা হিসেবে সংস্কৃত পড়তে বাধ্য হয়, সে কারণে ওই নীতি আনা হয়েছে বলে অভিযোগ তাদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)