Advertisement
E-Paper

‘তোমার জন্য জন্মদিনের উপহার রেখেছি’! বন্ধুকে ভিডিয়ো কল, তার পরই দেহ মিলল মহিলার, রাতে হোটেলে ওঠেন যুবকের সঙ্গে

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার রাত ১১টা ৫৬ মিনিটে খাবার অর্ডার করেন হোটেল থেকে। তার পর এক বন্ধুকে ভিডিয়ো কল করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৪:২৪
হোটেল থেকে এই মহিলার দেহ উদ্ধার হয়েছে। ছবি: সংগৃহীত।

হোটেল থেকে এই মহিলার দেহ উদ্ধার হয়েছে। ছবি: সংগৃহীত।

রাতে এক যুবকের সঙ্গে হোটেলে ওঠেন। পর দিন সকালে দেহ উদ্ধার হল মহিলার। তবে মৃত্যুর আগে বন্ধুকে ভিডিয়ো কল করেন। কী ভাবে মৃত্যু, তা ঘিরেই রহস্য ঘনীভূত হচ্ছে। তেলঙ্গানার হায়দরাবাদের ঘটনা।

পুলিশ জানিয়েছে, মহিলার নাম রেণুকা। তিনি বিবাহিত। সন্তানও রয়েছে। শহরের একটি রেস্তরাঁয় কাজ করতেন। বুধবার গভীর রাতে রাতে এক যুবককে সঙ্গে নিয়ে লঙ্গর হওজ এলাকার একটি হোটেলে ওঠেন রেণুকা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় যুবক হোটেল ছাড়েন বলে দাবি। সেই সময় রেণুকা হোটেলের ঘরেই ছিলেন। যুবকের দাবি, বাইরের কিছু কাজ মিটিয়ে হোটেলে ফিরেই রেণুকার ঝুলন্ত দেহ দেখতে পান। তার পরই হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার রাত ১১টা ৫৬ মিনিটে খাবার অর্ডার করেন হোটেল থেকে। তার পর এক বন্ধুকে ভিডিয়ো কল করেন। তার পরই আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ। লঙ্গর হওজ থানার সাব-ইনস্পেক্টর সৈয়দ মুনাওয়ার আলি বলেন, ‘‘রাত ১২টা ২৪ মিনিটে সত্য নামে এক বন্ধুকে ভিডিয়ো কল করেছিলেন মহিলা। তাঁকে বলেছিলেন, তোমার জন্য জন্মদিনের উপহার রেখেছি। তার পরই তাঁর দেহ উদ্ধার হয়।’’

পুলিশ ইতিমধ্যেই মহিলার সঙ্গী ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তিনিও বিবাহিত। তাঁর তিন সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, সত্য নামে যে বন্ধুর সঙ্গে মহিলা ভিডিয়ো কলে ছিলেন, তাঁর খোঁজ চালানো হচ্ছে। এই মৃত্যুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে সেই দিকটিও। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মহিলার মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে। মহিলা কি আত্মঘাতী হয়েছেন, না কি তাঁকে খুন করা হয়েছে? এই প্রশ্ন জোরালো হতে শুরু করেছে। তবে মহিলার পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। সঙ্গী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা।

hyderabad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy