Advertisement
E-Paper

রাস্তার মাঝে মইয়ে চড়ে টলমল পায়ে ধারালো ছুরি ছুড়ে ভয়ঙ্কর স্টান্ট! বাস্তবের ‘ভোজরাজের’ দেখা পেল নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি প্রথমে রাস্তার পাশে একটি ধাতব মই বসিয়ে দেন। তার পর মইয়ের উপর একটি রোলার বসিয়ে তার উপর রাখা কাঠের তক্তায় দাঁড়ান। ভারসাম্য বজায় রেখেই তিনি বার বার তিনটি বড় ছুরি আকাশে ছুড়ে আবার দক্ষতার সঙ্গে ধরে ফেলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৫:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার মাঝে রাখা একটি ধাতব মই। তার উপরে রাখা রোলারের উপর একটি ছোট পাটাতন। সেই পাটাতনের উপর দাঁড়িয়ে হাতে তিনটি বড় ব়ড় ধারালো ছুরি নিয়ে স্টান্ট দেখাচ্ছেন এক তরুণ। রোলারে রাখা পাটাতনে দাঁড়িয়ে শরীরের ভারসাম্য বজায় রাখতে রাখতে ছুরি নিয়ে জাগলিংয়ের খেলা দেখাচ্ছেন এক তরুণ। সেই দৃশ্যটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি প্রথমে রাস্তার পাশে একটি ধাতব মই বসিয়ে দেন। তার পর মইয়ের উপর একটি রোলার বসিয়ে তার উপর রাখা কাঠের তক্তায় দাঁড়ান। ভারসাম্য বজায় রেখেই তিনি বার বার তিনটি বড় ছুরি আকাশে ছুড়ে আবার দক্ষতার সঙ্গে ধরে ফেলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হল, এই স্টান্টটি করার সময় তাঁকে সম্পূর্ণ নির্বিকার দেখাচ্ছিল। পড়ে যাওয়া বা নিয়ন্ত্রণ হারানো নিয়ে এতটুকু বিচলিত হননি তিনি। স্টান্টটি চলাকালীন জনবহুল রাস্তায় লাল বাতিতে থেমে থাকা বেশ কয়েক জন গাড়ির চালক অদ্ভুত এই স্টান্টটি দেখতে থাকেন। এক ব্যক্তি তাঁর ফোনে পুরো দৃশ্যটি রেকর্ড করেন। সেই ভিডিয়োটি এখন সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। তবে, এই ভিডিয়োটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

ভিডিয়োটি ‘এমগ়ডজ়িজ়’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ইতিমধ্যেই ৯৩ লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ২.২৪ লক্ষ লাইক পেয়েছে ভিডিয়োটি। মন্তব্য বিভাগেও বহু নেটাগরিকই জাগলিংয়ের প্রতিভার প্রশংসা করছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটা সত্যিই অসাধারণ দক্ষতা। বাস্তবের ভোজরাজের দেখা পেলাম।’’ অন্য দিকে আর এক নেটাগরিক মজা করে বলেছেন, “যদি তিনি তার মাথার উপর একটি ঘোরানো প্লেটও ভারসাম্য করে রাখতে পারতেন তবে ষোলো কলা পূর্ণ হত।’’

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy