Advertisement
E-Paper

মাঠে দাঁড়িয়ে ‘ছিঁড়ে’ খোলা হচ্ছে ট্রাউজ়ার্স! উইম্বলডনে পুরুষদের নতুন ফ্যাশন ট্রেন্ড আপাতত এটাই

আমেরিকার দুই টেনিস খেলোয়াড় ফ্রান্সিস টিয়াফো আর টেলর ফ্রিৎজ় টেনিস কোর্টে অমন দৃশ্য তৈরি করেছেন। ফ্রিৎজ় এ-ও জানিয়েছেন যে, তিনি টিয়াফেকে দেখে অনুপ্রাণিত হয়েই তিনি ওই ট্রাউজ়ার্স পরে হাজির হয়েছিলেন মাঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৬:১৬
পাজামা ছিঁড়েখুড়ে বেরিয়ে আসছেন টেনিস তারকারা!

পাজামা ছিঁড়েখুড়ে বেরিয়ে আসছেন টেনিস তারকারা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এক টানে খুলে ফেলা যাবে এমন প্যান্ট! উইম্বলডনের মাঠে তেমনই ট্রাউজ়ার্স পরে হাজির হচ্ছেন পুরুষ খেলোয়াড়েরা!

পোশাক খোলার প্রক্রিয়াটিও বেশ অভিনব। পকেটের দু’পাশে হাত রেখে সামনে দিকে টানলেই প্যান্ট ছিঁড়ে দু’খান হয়ে উড়ছে হাওয়ায়। সে এক অদ্ভুত ঘটনা!

এমনিতে পোশাকের ব্যাপারে উইম্বলডন বেশ কড়া। খেলোয়াড়দের রঙিন পোশাক পরে সবুজ কোর্টের ধারেপাশে আসার জো নেই। পোশাকে বা জার্সিতে রঙিন বর্ডার থাকলেও তা এক সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না।

ব্লেজ়ার-ট্রাউজ়ার্স-স্কার্ফ-ব্যান্ডেনায় ফ্রিৎজ়ের সাজ নজর কেড়েছে।

ব্লেজ়ার-ট্রাউজ়ার্স-স্কার্ফ-ব্যান্ডেনায় ফ্রিৎজ়ের সাজ নজর কেড়েছে। ছবি: সংগৃহীত।

খেলতে হবে সাদা পোশাক পরে। এমনকি, অন্তর্বাসও যদি দৃশ্যমান হয়, তবে তা রঙিন পরা যাবে না। আপত্তি উঠতে পারে জুতোর সোল রঙিন হলেও। তা বলে কি টেনিস খেলোয়াড়েরা ‘ফ্যাশন স্টেটমেন্ট’ তৈরি করবেন না?

নিয়মের বেড়ার মধ্যে থেকেও কিছু টেনিস খেলোয়াড় সাজগোজে নজর কাড়েন বরাবর। রজার ফেডেরার যেমন উইম্বলডনে হাজির হতেন সাদা জ্যাকেট, সাদা ট্রাউজ়ার্সের সঙ্গে মাথায় ব্যান্ডেনা বেঁধে। এ বার ঠিক তেমন ভাবেই মাঠে এসেছিলেন আমেরিকার তারকা টেলর।

মাঠে ঢুকছেন টেলর ফ্রিৎজ়।

মাঠে ঢুকছেন টেলর ফ্রিৎজ়। ছবি: সংগৃহীত।

দুধ সাদা ব্লেজ়ার আর ট্রাউজ়ার্সের সঙ্গে মাথায় ব্যান্ডেনা বেঁধেছিলেন টেলর। গলায় ঝুলিয়েছিলেন সিল্কের স্কার্ফ।

মাঠে এলেন। কাঁধ থেকে কিট ব্যাগ নামিয়ে ব্লেজ়ার খুলতে খানিক কসরত করতে হল তাঁকে। কিন্তু ট্রাউজ়ার্সটি খুললেন এক টানে। সামনের দিকে টানতেই গোটা প্যান্ট পায়ের মাঝখান থেকে বেরিয়ে কাপড়ের মতো উড়ল সামনে।

ছিঁড়ে বার করলেন ট্রাউজ়ার্স। টেলর ফ্রিৎজ়।

ছিঁড়ে বার করলেন ট্রাউজ়ার্স। টেলর ফ্রিৎজ়। ছবি: উইম্বলডনের ভিডিয়ো থেকে।

খেলায় জেতার পরে যখন সঞ্চালক টেলরকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা ঠিক কী ছিল, নতুন কোনও স্টাইল? হাসতে হাসতে টেলরের জবাব, ‘‘আমি এসব স্টাইল কমই করি। কিন্তু আগের দিন ফ্রান্সিসকে দেখলাম সবার সামনে প্যান্টটাকে ছিঁড়েখুঁড়ে বার করছে পা থেকে। ওকে দেখে আমারও অনুকরণের ইচ্ছে হল।’’

মাথার উপর উড়ল ট্রাউজ়ার্স। উইম্বলডনে ফ্রান্সিস টিয়াফো।

মাথার উপর উড়ল ট্রাউজ়ার্স। উইম্বলডনে ফ্রান্সিস টিয়াফো। ছবি: ইনস্টাগ্রাম।

ফ্রান্সিসের ট্রাউজ়ার্স খোলার দৃশ্যটিও নজর কেড়েছিল উইম্বলডনের ছবিশিকারীদের। তিনি ট্র্যাক জ্যাকেটের সঙ্গে ওই ট্রাউজ়ার্স পরেছিলেন। হেডফোনে গান শুনতে শুনতে টেনিস কোর্টের সামনে দাঁড়িয়ে আচমকাই টেনে খুলে ফেলেন ট্রাউজ়ার্স। সত্যিই মনে হচ্ছিল পাজামা ছিঁড়ে বেরিয়ে আসছেন তিনি। টেলর সেই দৃশ্যটিকেই বলেছেন ছিঁড়েখুঁড়ে বেরনো। তবে টেলর আর ফ্রান্সিসের ওই পাজামা ছেঁড়ার দৃশ্য খুবই জনপ্রিয় হয়েছে উইম্বলডনে। উইম্বলডনের তরফেও তাদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে ওই দু’টি ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

প্যান্টের দু’ধারে লাগানো থাকে ভেলক্রো স্ট্রিপস। ছবিতে টেলর ফ্রিৎজ় ওই ট্রাউজ়ার্স খুলছেন মাঠে এসে।

প্যান্টের দু’ধারে লাগানো থাকে ভেলক্রো স্ট্রিপস। ছবিতে টেলর ফ্রিৎজ় ওই ট্রাউজ়ার্স খুলছেন মাঠে এসে।

বিশেষ ধরনের ওই প্যান্টের নাম ‘টিয়ার অ্যাওয়ে ট্রাউজ়ার্স’। নামেই ফলাও করে বলা ছেঁড়ার কখা। তবে ছিঁড়লেও এই ট্রাউজ়ার্স ব্যবহারযোগ্য থাকে। কারণ এই ধরনের ট্রাউজ়ার্সের দু’পাশে থাকে ছোট ছোট ভেলক্রো স্ট্রিপ। একটু জোড়ে টানলেই সেগুলো খুলে বেরিয়ে আসে প্যান্ট। তবে অতিরিক্ত জোরে টানতে হয় বলেই খুলে হাওয়ায় প্রায় মাথার সমান উড়ে যায় প্যান্ট।

এই প্যান্ট শুধু উইম্বলডনের খেলোয়াড়রা পরতে পারবেন, তা কিন্তু নয়। চাইলে এমন ‘টিয়ার অ্যাওয়ে ট্রাউজ়ার্স’ কিনতে পারেন যে কেউ। অনলাইনেও তা পাওয়া যায়।


male fashion Men Fashion

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy