Advertisement
E-Paper

ভূত তাড়ানোর নাম করে ধর্ষণ! মহিলার অভিযোগে গ্রেফতার ওঝা

ঘটনাটি উত্তরপ্রদেশের।গত ২৯ ডিসেম্বর স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ০৯:০২
মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঝার বিরুদ্ধে।

মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঝার বিরুদ্ধে। প্রতীকী ছবি।

ভূত তাড়ানোর নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি উত্তরপ্রদেশের। ধৃতের নাম ভাকিল রাজ শেখ। পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর তাদের কাছে অভিযোগ দায়ের করেন মহিলা। তাঁর অভিযোগ ছিল, ভূত তাড়ানো, গুনিনবৃত্তির অভ্যাস করতে তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ভাকিল। কিন্তু একা পেয়ে সেখানে তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত।

পুলিশ সুপারিনটেনডেন্ট যশবীর সিংহ জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি উপজাতি আইনের একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর থেকেই ভাকিলের সন্ধান চলছিল। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার হন অভিযুক্ত।

UP Crime Exorcism Rape Allegation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy