Advertisement
E-Paper

মুরগির মাংস খেতে চাওয়ায় মুগুরপেটা! বাবার হাতে প্রাণ হারালেন যুবক

মাংস খাওয়া নিয়ে শিবরামের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর বাবার। কিন্তু দু’জনের সেই অশান্তি গড়ায় হাতাহাতির পর্যায়ে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১০:২৯
representative image of accused person

খুন করার অভিযোগে শিবরামের বাবাকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। প্রতীকী ছবি।

বাড়ির উনুনে কষিয়ে রান্না চলছিল মুরগির মাংস। সেই মাংস খাওয়া নিয়েই ঝামেলার জেরে বাবার হাতে খুন হলেন ৩২ বছর বয়সি শিবরাম। মঙ্গলবার কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়ার গুট্টিগড়ে এই ঘটনাটি ঘটেছে। খুন করার অভিযোগে শিবরামের বাবাকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার শিবরামের বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছিল।

ফিরে এসে সেই মাংস খাবেন ভেবে তিনি বাড়ির বাইরে কাজে যান। কিন্তু বাড়ি ফিরে এসে দেখেন যে, তাঁর বাবা সব মাংস খেয়ে সাফ করে দিয়েছেন। এ নিয়ে শিবরামের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাঁর বাবার।

কিন্তু দু’জনের সেই অশান্তি বৃদ্ধি পেয়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। হাতের কাছে কাঠের মুগুর থাকায় রাগের বশে পুত্রকে সেই মুগুর দিয়ে মারতে শুরু করেন শিবরামের বাবা। বাবার হাতে মার খেয়েই মৃত্যু হয় শিবরামের।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে শিবরামের বাবাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

Murder Karnataka Chicken Curry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy