Advertisement
E-Paper

Delhi: দিল্লির লাজপত নগরে কাপড়ের দোকানের আগুন আরও ছড়াচ্ছে, ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন

দিল্লির লাজপত নগরের কাপড়ের দোকানে শনিবার বেলা ১০.২০ নাগাদ লেগে যায়। দ্রুত ছড়িয়ে পড়েন আগুন। এখন পর্যন্ত আগুনের কারণ জানা যায়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১২:০৪

ছবি: সংগৃহীত

শনিবার সকালে বিধ্বংসী আগুন দিল্লিতে। খবর পাওয়া গিয়েছে, দিল্লির লাজপত নগরের একটি কাপড়ের দোকানে শনিবার সকালে আগুন লাগে। এই এলাকার বাজারের মধ্যে এই দোকানটি রয়েছে। ক্রমে বেলা বাড়তেই ছড়িয়ে পড়তে থাকে আগুন। আশেপাশের বেশ কয়েকটি দোকানেও আগুন ধরে যায়।

লাজপত নগর দিল্লির বস্ত্র বাণিজ্যের একটি কেন্দ্র বলা চলে। এই অঞ্চল থেকে দিল্লির আশেপাশের বিভিন্ন অংশে কাপড় সরবরাহ করা হয়। সেখানেই এই আগুন ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত সকাল ১০.২০ মিনিট নাগাদ এই আগুনটি লাগে। আপাতত দমকলের ৩০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যদিও কেন আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি দমকল।

আরও পড়ুন:

Fire Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy