Advertisement
E-Paper

ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ! অভিযোগ স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে

এই ঘটনায় স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ফেরার বলে পুলিশ সূত্রে খবর। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৭:০০
অভিযুক্ত অধ্যক্ষের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

অভিযুক্ত অধ্যক্ষের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

একাদশ শ্রেণির ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল স্কুলেরই অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, স্কুলের নয় ছাত্রীকে নিয়ে গত ২৩ নভেম্বর বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ। সেখানে থাকার জন্য একটি হোটেলে দু’টি ঘর নেন তিনি। একটি ঘরে ছিল আট ছাত্রী। অন্য একটি ঘরে ১৭ বছর বয়সি নাবালিকার সঙ্গে ছিলেন অধ্যক্ষ।

অভিযোগ, নাবালিকার খাবারে মাদক মিশিয়ে তাকে ধর্ষণ করেন অধ্যক্ষ। বাধা দিতে গেলে পরীক্ষায় ফেল করানো হবে বলে নাবালিকাকে হুমকি দেন অভিযুক্ত। এমনকি, তাকে প্রাণে মারারও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে।

Advertisement

গত ২৪ নভেম্বর ছাত্রীরা বৃন্দাবন থেকে ফেরে। প্রথমে নির্যাতনের কথা কাউকে জানায়নি ওই নাবালিকা। কিন্তু পরে পরিবারের সদস্যদের সে জানায়। এর পরই থানার দ্বারস্থ হন নির্যাতিতার বাবা। গত শনিবার ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অধ্যক্ষের গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তিনি ফেরার বলে পুলিশ সূত্রে খবর।

Crime national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy