Advertisement
E-Paper

অপহরণের গল্প ফেঁদে প্রেমিকের সঙ্গে কলকাতায় পালাল মহারাষ্ট্রের কিশোরী

মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরী। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার থেকে বাড়ি ফেরেনি সে। অপহরণের কথা হোয়াট্‌সঅ্যাপে ভাইকে জানায় কিশোরী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ১২:২৫
representative photo of couple

—প্রতীকী চিত্র।

প্রেমিকের সঙ্গে পালাতে অপহরণের গল্প ফাঁদল কিশোরী। তাকে অপহরণ করা হয়েছে— বাড়িতে এই কথা জানিয়ে প্রেমিকের সঙ্গে মহারাষ্ট্র থেকে কলকাতায় পালাল ওই কিশোরী। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরী। একটি সংস্থায় সাফাই বিভাগে কাজ করে সে। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার অফিসে গিয়েছিল ওই কিশোরী। তার পর আর বাড়ি ফেরেনি সে। কিশোরীর খোঁজ না পেয়ে তার খোঁজ শুরু করে পরিবার। সেই সময় ভাইকে হোয়াট্‌সঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে কিশোরী জানায় যে, তাকে অপহরণ করা হয়েছে। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারায় (অপহরণ) মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে পরে পুলিশ জানতে পারে যে, প্রেমিকের সঙ্গে কলকাতা পালিয়েছে কিশোরী। আর সেই কারণেই অপহরণের গল্প ফেঁদেছে সে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা হয়নি।

Love Story Crime police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy