Advertisement
E-Paper

লাগবে না নেগেটিভ কোভিড রিপোর্ট, উঠল ১৪৪ ধারা, কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল হিমাচলে

নির্দেশিকা অনুসারে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে শনি ও রবিবার পুরোপুরি বন্ধ থাকবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ২০:১৫

ফাইল ছবি।

কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল করল হিমাচলপ্রদেশ সরকার। ১৪ জুন থেকে রাজ্যে ঢুকতে লাগবে না নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট। এ ছাড়াও দোকান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে, দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে শনি ও রবিবার পুরোপুরি বন্ধ থাকবে।

রাজ্যে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। তবে নৈশ কার্ফু চলবে। বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত। ৭৫ বা তার বেশি কর্মচারী রয়েছে এমন অফিস ১৪ জুন থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলতে পারে।

সমস্ত মেডিক্যাল কলেজ, আয়ুর্বেদিক কলেজ ও ডেন্টাল কলেজ ২৩ জুন থেকে খোলা যাবে। ফার্মাসি এবং নার্সিং স্কুলও খোলা রাখা যাবে ২৮ জুন থেকে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি পরিবহণেও অনুমতি দেওয়া হয়েছে।

himachal pradesh COVID-19 Coronavirus Lockdown
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy