Advertisement
E-Paper

আলমারিতে ঠাসা টাকা, ওড়িশায় ঘুষের অভিযোগে ধৃত খনিকর্তার ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার নগদ অর্থ, গয়না!

সূত্রের খবর, ধৃত সেই খনিকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর। তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৩
খনিকর্তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার কিছু অংশ। ছবি: সংগৃহীত।

খনিকর্তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার কিছু অংশ। ছবি: সংগৃহীত।

ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছিল ভিজিল্যান্স দফতর। এ বার সেই খনিকর্তার বাড়িতে তল্লাশি চালাতেই কোটি কোটি টাকা উদ্ধার হল। ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা।

সূত্রের খবর, ধৃত সেই খনিকর্তার নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর। তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল। কয়লা ব্যবসায়ীদের কাছে থেকে ঘুষ নেওয়ারও অভিযোগও প্রকাশ্যে আসে। বার বার অভিযোগ ওঠায় ওই আধিকারিককে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতেন রাজ্য ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় খনিকর্তাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।

তদন্তকারী সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছিলেন মোহান্তি। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। খনিকর্তাকে গ্রেফতারের পর তাঁর তিনটি ঠিকানায় তল্লাশি অভিযানে নামে ভিজিল্যান্স। মোহান্তির ভুবনেশ্বরের ফ্ল্যাট, ভদ্রকে তাঁর পৈতৃক বাড়ি এবং কটকে তাঁর চেম্বারে তল্লাশি অভিযান চলে। তদন্তকারীরা জানিয়েছেন, ভুবনেশ্বরে মোহান্তির ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ এবং আলমারির ভিতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে আরও টাকা লুকনো থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এ ছাড়াও ১৩০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে।

Odisha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy