Advertisement
E-Paper

‘উনুনে খাবার বানাতে পারব না, গ্যাস নিয়ে এসো’! স্বামীকে বলেন স্ত্রী, দাবি না মানায় সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন গৃহবধূ

জানা গিয়েছে, গত সোমবার রাতের ডিউটি সেরে সকালে বাড়ি ফিরেছিলেন অনিল নামে এক যুবক। বাড়িতে ফিরে স্ত্রীর কাছে খাবার চান। কিন্তু স্ত্রী জানিয়ে দেন, খাবার বানাতে পারেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৬:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশ জুড়ে রান্নার গ্যাস নিয়ে যখন হইহই রব পড়ে গিয়েছে, উত্তরপ্রদেশের বারাবঁকীর একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। গ্যাস সিলিন্ডার আনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। আর সেই অশান্তির জেরে বাড়ি ছেড়ে চলে গেলেন স্ত্রী। সঙ্গে নিয়ে গেলেন পাঁচ মাসের সন্তানকেও।

জানা গিয়েছে, গত সোমবার রাতের ডিউটি সেরে সকালে বাড়ি ফিরেছিলেন অনিল নামে এক যুবক। বাড়িতে ফিরে স্ত্রীর কাছে খাবার চান। কিন্তু স্ত্রী জানিয়ে দেন, খাবার বানাতে পারেননি। গ্যাস শেষ হয়ে গিয়েছে। তখন অনিল তাঁকে বলেন, ‘‘গ্যাস নেই তো কী হয়েছে, উনুন জ্বালিয়েও তো খাবার বানানো যেত!’’ এই কথাতে মেজাজ হারিয়ে ফেলেন স্ত্রী। তখন তিনি পাল্টা বলেন, ‘‘উনুনে খাবার বানানো আমার পক্ষে সম্ভব নয়। সিলিন্ডারে গ্যাস ভরিয়ে দাও।’’ এক কথা, দু’কথায় স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে যায়।

অনিল জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর তিনি ঘরের ভিরে ঢুকে যান। সেই সময়ে তাঁর স্ত্রী সুমন দেবী জামাকাপড় ব্যাগে ভরে, পাঁচ মাসের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ভেবেছিলেন রাগ কমলে বাড়ি ফিরে আসবেন স্ত্রী। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় বিচলিত হয়ে পড়েন অনিল। স্ত্রী, সন্তানকে খুঁজতে বার হন। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। স্ত্রী, সন্তানকে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন অনিল। ফিরে আসার জন্য স্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘‘আমার অন্যায় হয়ে গিয়েছে। তুমি বাড়ি ফিরে এসো।’’ ভিডিয়ো করে সমাজমাধ্যমে ছেড়েছেন অনিল। অনিলের স্ত্রী, সন্তানের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy