নিজের খেয়ালে ধীর গতিতে চলে। চারপাশে কী চলছে তাতে খুব একটা কান দেয় না। হাতিকে এ রকম দেখতেই অভ্যস্ত মানুষ। মাঝেমধ্যে মেজাজ হারিয়ে ছুটে এসে পিষে দেয়। সেই ঘটনাও ঘটে আকছার। তা বলে মারামারি! তা-ও করে তারা। এ বার দুই দাঁতালের লড়াইয়ের ভিডিয়োই ভাইরাল।
ভিডিয়োটি পোস্ট করেছেন বন দফতরের আমলা সাকেত বাদোলা। লিখেছেন, ‘‘ক্ল্যাশ অফ টাইটানস (দানব)।’’ চলন্ত গাড়ি থেকে কেউ ভিডিয়োটি তুলেছেন। সেখানে দেখা গিয়েছে, দু’টি হাতি একে অন্যের দিকে তেড়ে যাচ্ছে। তার পর মারামারি করছে। লড়াইয়ের সময় মাঝেমধ্যে একের সঙ্গে অন্যের শুঁড় জড়িয়ে যাচ্ছে। আবার তারা ছাড়িয়ে নিচ্ছে।
আরও পড়ুন:
ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়ো। অসংখ্য মানুষ পছন্দ করেছে। অনেকে আবার হাতিদের লড়াইয়ের কারণ জানতে চেয়েছেন। ভিডিয়োটি কোন জঙ্গলে তোলা হয়েছে, তা জানা যায়নি। ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Clash of Titans !!
— Saket Badola IFS (@Saket_Badola) May 4, 2023
VC: WA forward @rameshpandeyifs @susantananda3 pic.twitter.com/CSD71uBHYV