E-Paper

লিপুলেখ বিতর্কের মধ্যেই নেপালে সার পাঠাবে ভারত

রোপণ মরসুমের আগেই সারের ঘাটতি দেখা দিয়েছে নেপালে। চাষের মরসুমে নেপালে প্রায় ২,৫০,০০০ টন রাসায়নিক সারের প্রয়োজন হয়। কিন্তু এখন সেখানে মজুত রয়েছে প্রায় ১,৭১,০০০ টন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:৫৯

— প্রতীকী চিত্র।

লিপুলেখ পাস বিতর্কের মধ্যেই বাজার দরের চেয়ে অনেক কম দামে নেপালকে রাসায়নিক সার সরবরাহ করতে এগিয়ে আসছে ভারত। নেপালের একটি সংবাদমাধ্যমের দাবি, আমেরিকা-ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে সারের দাম বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ায়, ভারত সরকার নেপালকে ৮০,০০০ টন রাসায়নিক সার সরবরাহ করতে রাজি হয়েছে।

রোপণ মরসুমের আগেই সারের ঘাটতি দেখা দিয়েছে নেপালে। চাষের মরসুমে নেপালে প্রায় ২,৫০,০০০ টন রাসায়নিক সারের প্রয়োজন হয়। কিন্তু এখন সেখানে মজুত রয়েছে প্রায় ১,৭১,০০০ টন। বেসরকারি দরপত্রের মাধ্যমে বাকি ৯৪,৪৫০ টন সারের ঘাটতি মেটানোর ভাবনা থাকলেও তা বাস্তবায়িত করা যাচ্ছে না বলেই খবর। নেপালের কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব রামকৃষ্ণ শ্রেষ্ঠা জানান, বর্তমান মূল্য অনুযায়ী সারে সম্পূর্ণ ভর্তুকি দেওয়া সরকারের সাধ্যের বাইরে। এর জন্য প্রায় ৮০০০ কোটি নেপাল রুপি প্রয়োজন। এই সঙ্কটের পরিস্থিতিতেই কাঠমান্ডুর পাশে দাঁড়াচ্ছে নয়াদিল্লি।

ভারত এমন সময়ে নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে যখন কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে নেপালের দিক থেকে আপত্তি উঠেছে। সম্প্রতি সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ লিপুলেখ পাস দিয়ে কৈলাস মানস সরোবর যাত্রায় আপত্তি তোলেন। তবে ব্রিটিশ রাজত্বের সময় থেকেই এই পাসটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত। কিন্তু নেপাল বিগত তিন দশক ধরে লিপুলেখ-সহ কালাপানি এবং লিম্পিয়াধুরার উপর নিজেদের অধিকার দাবি করে আসছে। এই পরিস্থিতিতেই নেপাল সরকারের সঙ্গে সর্ম্পক দৃঢ় করতে বাজার দরের চেয়ে কম দামে রাসায়নিক সার সরবরাহ করতে চাইছে ভারত।

এ দিকে, নয়াদিল্লিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল আজ জানিয়েছেন, লিপুলেখ পাস নিয়ে বিতর্কের আবহে নেপালের সঙ্গে আলোচনায় বসতে রাজি
আছে ভারত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India-Nepal Lipulekh Fertilizer

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy