ভারতীয় পণ্যের উপর আমেরিকার চাপানো পাল্টা শুল্ক নিয়ে বিবৃতি দিল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্ক ভাবে পর্যালোচনা করে দেখছে কেন্দ্র। খুব শীঘ্রই সমস্ত শিল্প এবং রফতানিকারক সংস্থার সঙ্গে কথা বলে শুল্ক পরিস্থিতি মূল্যায়ন করে দেখার চেষ্টা করা হবে।
বাণিজ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপ এবং ঘোষণার প্রভাব অত্যন্ত সাবধানতার সঙ্গে পরীক্ষা করে দেখছি। প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতে’র দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে, সমস্ত ভারতীয় শিল্প এবং রফতানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করছে আমাদের দফতর, যাতে নয়া এই শুল্ক সম্পর্কে সকলের প্রতিক্রিয়া জানা যায়। সে সবের ভিত্তিতেই পরিস্থিতি মূল্যায়ন করে দেখা হচ্ছে। শুধু তা-ই নয়, মার্কিন বাণিজ্যনীতিতে এই নতুন বদলের ফলে ভারতের সামনে কী কী সুযোগ আসতে পারে, সে সবও খতিয়ে দেখছে কেন্দ্র।’’
বাণিজ্য মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে আমেরিকায় রফতানি করা সমস্ত পণ্যের উপর সর্বজনীন ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। তার পর দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হবে ১০ এপ্রিল থেকে। অর্থাৎ, আমেরিকায় রফতানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ এবং ১০ এপ্রিল থেকে বাকি ১৬ শতাংশ শুল্ক কার্যকর হবে।
ভারতীয় সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে নানা দেশের পণ্যে ‘পাল্টা’ শুল্ক চাপানোর কথা ঘোষণা করে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘বন্ধু’ ভারতের উপরেও বসানো হবে ২৬ শতাংশ শুল্ক। প্রসঙ্গত, আপাতত একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই চুক্তির প্রথম পর্যায়ের কাজ চূড়ান্ত করার লক্ষ্যে রয়েছে দুই দেশ। সেই আবহে এ-হেন শুল্ক-আঘাত কি বিপত্তি ডেকে আনবে? এর ফলে অদূর ভবিষ্যতে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে কী প্রভাব পড়বে? এ সব নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে নানা মহলে। সেই আবহেই এ বার মুখ খুলল ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার
-
বাণিজ্য-সমঝোতা হয়ে গেল! ভারত-আমেরিকা কে কাকে ছাড় দিল কী কী, কতটা খুলল ভারতীয় কৃষিক্ষেত্রের দরজা?