E-Paper

বই-তদন্তে কাশ্মীর পুলিশ

শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে সেই বই। কালো তালিকাভুক্ত করা হয়েছিল বইয়ের লেখক ও প্রকাশকদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:৩৭

—প্রতীকী চিত্র।

জম্মু-কাশ্মীরের সরকারি স্কুলের গ্রন্থাগারে সরবরাহ করা বইয়ে জঙ্গি নেতাদের ‘মহান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে সেই বই। কালো তালিকাভুক্ত করা হয়েছিল বইয়ের লেখক ও প্রকাশকদের। এ বার সেই প্রকাশকদের বিরুদ্ধে তদন্ত শুরু করল জম্মু-কাশ্মীর পুলিশের ‘কাউন্টার-ইনটেলিজেন্স’ শাখা। ওই বই দু’টির প্রকাশক জম্মুর ওবেরয় বুক সার্ভিস ও দিল্লির অনুরাগ প্রকাশন। লেখক হিলাল আহমেদ ও সন্তোষ মীনা। প্রকাশকদের বিরুদ্ধে বিএনএস ও ইউএপিএ-তে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জম্মুতে প্রকাশকদের অফিসে তল্লাশি চালানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ডিজিটাল ও অন্য প্রমাণ। তবে কেউ গ্রেফতার হননি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kashmir police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy