Advertisement
E-Paper

বারাণসী নিয়ে ব্যাখ্যা প্রিয়ঙ্কার

প্রিয়ঙ্কা সরাসরি রাজনীতিতে যোগদানের পর থেকে জল্পনা শুরু হয়, তিনি মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০১:২২
কাছাকাছি: অমেঠীর খরাবন এলাকায় নির্বাচনী প্রচারে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। মঙ্গলবার। ছবি: পিটিআই

কাছাকাছি: অমেঠীর খরাবন এলাকায় নির্বাচনী প্রচারে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। মঙ্গলবার। ছবি: পিটিআই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে তিনি কেন প্রার্থী হলেন না, আজ তা স্পষ্ট করলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা জানান, তাঁর উপর ৪১টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব। তিনি একটি কেন্দ্রে আটকে থাকতে পারেন না।

প্রিয়ঙ্কা সরাসরি রাজনীতিতে যোগদানের পর থেকে জল্পনা শুরু হয়, তিনি মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন। অমেঠীতে আজ এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি লড়াই থেকে সরে দাঁড়াইনি...দলের প্রবীণ নেতা, উত্তরপ্রদেশের সহকর্মীদের সঙ্গে পরামর্শ করেছি। তাঁরা মনে করেন, আমার উপর ৪১টি কেন্দ্রের দায়িত্ব। ওই প্রার্থীরা চান, আমি তাঁদের হয়ে প্রচারে যাই। আমার মনে হয়, আমি যদি একটি কেন্দ্রেই আটকে থাকি, তা হলে তাঁরা দুঃখ পাবেন।’’ পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে ৪১টি আসনের দায়িত্ব প্রিয়ঙ্কার। বারাণসীতে প্রার্থী না হওয়ায় কি দলের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে? সনিয়া-কন্যা বলেন, ‘‘আমি তা মনে করি না।...প্রথম থেকেই বলছি, দল যা বলবে তাই করব। দল এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমি খুশি মনে তা অনুসরণ করছি।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Lok Sabha Election 2019 Varanasi Priyanka Gandhi লোকসভা নির্বাচন ২০১৯
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy