Advertisement
E-Paper

করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু মধ্যপ্রদেশে

এখনও অবধি মধ্যপ্রদেশে মোট ৫ জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে ৩ জন ভোপালের এবং ২ জন উজ্জয়িনীর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ০৯:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হওয়া এক মহিলার মৃত্যু হল মধ্যপ্রদেশে। এই প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে সে রাজ্যে এটাই প্রথম মৃত্যু। মৃত মহিলা উজ্জয়িনীর বাসিন্দা। সেখানকার স্থানীয় প্রশাসনের তরফে বুধবার এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এখনও অবধি মধ্যপ্রদেশে মোট ৫ জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে ৩ জন ভোপালের এবং ২ জন উজ্জয়িনীর। এই ৫ জনের মধ্যে উজ্জয়িনীর ওই মহিলাই প্রথম প্রাণ হারালেন। বাকি ৪ আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।

তবে ওই মহিলার মৃত্যু হয়েছিল আগেই। জিনোম বিশ্লেষণ করে ডেল্টা প্লাস প্রজাতির বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন উজ্জয়িনীর নোডাল কোভিড অফিসার রৌনক। তিনি জানিয়েছেন, ২৩ মে মৃত্যু হয়েছিল ওই মহিলার। ওই স্বামী মহিলার আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী দু’টি টিকাই নিয়েছিলেন। কিন্তু মহিলার একটি টিকা নেওয়া বাকি ছিল।

বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সরঙ্গ বলেছেন, ‘‘সরকার বিষয়টির উপর নজর রাখছে। ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হচ্ছে।’’ তবে এই মৃত্যু ডেল্টা প্লাস প্রজাতির জেরে দেশের প্রথম মৃত্যু কি না সে ব্যাপারে সরকারের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে, ভয়ঙ্কর ওই প্রজাতির জেরে এটিই দেশের প্রথম মৃত্যু।

Coronavirus in India COVID-19 Deaths Coronavirus second wave
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy