Advertisement
E-Paper

সন্দেহের বশে প্রেমিকার গলা কেটে খুন দিল্লিতে, গ্রেফতার অভিযুক্ত যুবক

অভিযুক্ত যুবক জেরায় পুলিশের কাছে দাবি করেছেন, বুধবার ঝগড়ার সময় প্রেমিকা আচমকাই ধাক্কা দেন তিনি। প্রেমিকা পড়ে যেতেই মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৫:১০
murder

একটি নির্জন মাঠ থেকে মহিলার দেহ উদ্ধার হয়। প্রতীকী ছবি।

অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রেমিকার গলা কেটে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির উধম সিংহ নগর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, যুবক এবং মহিলা দু’জনেই বিবাহিত। তাঁদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। মহিলা দিনমজুরের কাজ করতেন। সেখান থেকেই যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তার পর ধীরে ধীরে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কয়েক মাস ধরেই দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। মহিলাকে সন্দেহ করা শুরু করেন যুবক। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বচসাও হত নিত্য দিন। বুধবার তা চরমে ওঠে।

অভিযুক্ত যুবক জেরায় পুলিশের কাছে দাবি করেছেন, বুধবার ঝগড়ার সময় প্রেমিকা আচমকাই ধাক্কা দেন তিনি। প্রেমিকা পড়ে যেতেই মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। যুবকের আরও দাবি, এই ঘটনায় অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তার পরই প্রেমিকার গলার নলি কেটে তাঁর দেহ একটি নির্জন মাঠে গিয়ে ফেলে দিয়ে আসেন। স্থানীয়েরা এক মহিলার গলাকাটা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে উধম সিংহ নগর এলাকায় ওই মহিলা থাকতেন। তাঁর সঙ্গে এক যুবককে প্রায়ই দেখা যেত বলে জানান স্থানীয়েরা। সেই সূত্র ধরেই মহিলার প্রেমিকের খোঁজ পায় পুলিশ। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।

Murder Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy