Advertisement
E-Paper

বাবাকে কাকিমার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার শাস্তি, ছেলের হাত কেটে ফেলা হল আঁস্তাকুড়ে

মঙ্গলবার নাবালকের হাত কাটা দেহ উদ্ধার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন। বাবা কবুল করেন, সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তিনি নিজের ছেলেকে খুন করেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬
কাকিমার সঙ্গে বাবাকে দেখে ফেলে নাবালক ছেলে, ফাঁস হওয়ার ভয়ে ছেলেকেই খুন বাবার।

কাকিমার সঙ্গে বাবাকে দেখে ফেলে নাবালক ছেলে, ফাঁস হওয়ার ভয়ে ছেলেকেই খুন বাবার। — প্রতীকী ছবি।

বাবাকে কাকিমার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল নাবালক ছেলে। তারই শাস্তি হিসাবে তাকে খুন করলেন বাবা। খুন করার আগে নিজের ছেলের হাত দুটি নিলেন কেটে। গত সোমবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেবাস জেলায়।

দেবাস জেলার বাঙ্গারদা গ্রাম। পুলিশ সূত্রে খবর, সেই গ্রামেরই বাসিন্দা ১৫ বছরের নাবালক তার ৪৫ বছরের বাবা ও ৩৫ বছরের কাকিমাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। ছেলেকে শাস্তি দিতে বাবা তার হাত দুটি কেটে ফেলেন। সেই হাত ছুড়ে ফেলা হয় ৪০০ ফুট গভীর একটি কুয়োয়। তার পর গলা টিপে ছেলেকে মেরে ফেলে দেন একটি ঝোঁপের মধ্যে। পুলিশ সূত্রে খবর, গত পাঁচ বছর ধরেই নাবালকের বাবা ও কাকিমার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল। কিন্তু ছেলে দেখে ফেলায় ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকেই এই ঘটনা।

সোমবার খুন করার পর নাবালকের বাবা ছেলের খোঁজে বিভিন্ন জায়গায় ঘোরেন। মঙ্গলবার নাবালকের হাত কাটা দেহ উদ্ধার হয় ঝোঁপ থেকে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন। বাবা কবুল করেন, সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তিনি নিজের ছেলেকে খুন করেছেন। পুলিশ খুনের মামলা রুজু করেছে।

Father Kills Son Illicit Relation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy