Advertisement
E-Paper

শিবরাত্রিতে তন্ত্রসাধনা করতে স্ত্রীকে খুন করে নগ্ন দেহ জঙ্গলে নিয়ে গেলেন যুবক!

তন্ত্রসাধনা করতে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তাঁকে আটক করা হয়েছে। যদিও খুনের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৬
representative photo of deadbody

মহিলার স্বামীকে আটক করেছে পুলিশ। খুনের কথা অস্বীকার করেছেন তিনি। প্রতীকী ছবি।

শিবরাত্রিতে তন্ত্রসাধনার জন্য স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেঙ্কানল এলাকায়। যদিও খুনের কথা অস্বীকার করেছেন ওই যুবক। তাঁকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঢেঙ্কানলের আম্বাপালাস গ্রামে খুনের অভিযোগ উঠেছে। নিহত মহিলার নাম মমতা খাটুয়া। অভিযোগ, তন্ত্রসাধনার জন্য মমতাকে খুন করেন তাঁর স্বামী অস্তমা খাটুয়া। খুনের পর স্ত্রীর নগ্ন দেহ জঙ্গলে নিয়ে গিয়ে শিবরাত্রিতে তন্ত্রসাধনা করেছিলেন তিনি। এই সময় যুবককে দেখতে পান কয়েক জন গ্রামবাসী। তাঁরাই পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবক। তাঁর দাবি, ‘‘বাড়ি পৌঁছনোর আগেই ও (স্ত্রী) কিছু ওষুধ খেয়েছিল। আমি ওর জন্য আঙুর নিয়ে গিয়েছিলাম। কিন্তু বাঁচাতে পারিনি।’’ তবে অস্তমার তন্ত্রসাধনার কথা স্বীকার করেছেন তাঁর ভাই। শিবা খাটুয়া বলেছেন, ‘‘জানি না, ও কী ভাবে মারা গেল। তবে অস্তমা তন্ত্রসাধনা করে, এ ব্যাপারে জানি।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মমতার দ্বিতীয় স্বামী ছিলেন অস্তমা। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার করার সময়ই অস্তমার প্রেমে পড়েছিলেন মমতা। শেষে ৩ সন্তান এবং স্বামীকে ছেড়ে পালিয়ে অস্তমার সঙ্গে ঘর বাঁধেন মমতা। অস্তমার সঙ্গে মমতার প্রায়শই ঝামেলা হত। কী ভাবে মৃত্যু হল, তার তদন্ত শুরু করা হয়েছে।

Crime national news Maha Shivratri Shivratri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy