Advertisement
E-Paper

ফাঁকা বাড়িতে বধূকে ধর্ষণের অভিযোগ, আত্মরক্ষায় তরুণের যৌনাঙ্গে ব্লেড চালালেন তরুণী

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, সেই রাতে ছাদের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। সে সময় ছাদের দরজা দিয়ে বাড়িতে ঢোকে ২৭ বছরের তরুণ। তার পর ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৩ ১৯:২৬
representational image of rape

ছবি: প্রতীকী

বাড়িতে ঢুকে তরুণী বধূকে ধর্ষণের অভিযোগ। সে সময় বাড়ি ছিলেন না তাঁর স্বামী। ধর্ষণ থেকে বাঁচতে অভিযুক্তের যৌনাঙ্গের একাংশ নির্যাতিতা কেটে নিয়েছেন বলে অভিযোগ। ২৭ বছরের ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি হাসপাতালে ভর্তি। বিহারের বাঁকা জেলার ঘটনা।

একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত শুক্রবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন বছর ২০-র তরুণী। তিনি পুলিশকে জানিয়েছেন, সেই রাতে ছাদের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। সে সময় ছাদের দরজা দিয়ে বাড়িতে ঢোকে ২৭ বছরের তরুণ। তার পর ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, তরুণী বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। নির্যাতন থেকে বাঁচতে পাশে রাখা দাড়ি কামানোর ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গে আঘাত করেন। তাতে একাংশ কেটে যায়।

তরুণী তখন চিৎকার করে স্থানীয়দের ডাকেন। যদিও স্থানীয়রা এসে উপস্থিত হওয়ার আগেই পালিয়ে যান অভিযুক্ত। স্থানীয়রা থানায় অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তরুণকে। বাঁকা থানার পুলিশ আধিকারিক শম্ভু যাদব জানিয়েছেন, অভিযুক্ত ধরা পড়েছে। তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

rape Bihar Genital Mutilation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy