Advertisement
E-Paper

বেপরোয়া গাড়ির ধাক্কা এমবিবিএস পড়ুয়ার স্কুটিতে! ঘটনাস্থলেই মৃত্যু, দেহ ছিটকে আটকে রইল সেতুর রেলিংয়ে

পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে রং খেলে বুধবার বাড়িতে ফিরছিলেন আকাশ। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে, ১৫ মিটার দূরে ছিটকে পড়েন আকাশ। পাশেরই একটি সেতুর রেলিংয়ে আটকে যান। সেখানে আধঘণ্টা ধরে ওই অবস্থাতেই পড়ে থাকেন। পুলিশ আসার আগেই মৃত্যু হয় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:৪২
MBBS student died in an accident in UP

ঘটনাস্থলে পড়ে রয়েছে মৃত পড়ুয়ার গাড়ি। ছবি: সংগৃহীত।

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ডাক্তারি পড়ুয়ার। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনা। স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই পড়ুয়া। সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে সরাসরি ধাক্কা মারে আকাশ পান্ডে নামে ওই পড়ুয়াকে। ধাক্কার অভিঘাত এতটাই জোরালো ছিল যে, আকাশ ছিটকে সেতুর রেলিংয়ে আটকে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, ডাক্তারি পড়ুয়াকে ধাক্কা মারার পর আরও চার জনকে ধাক্কা মারে গাড়িটি। তার পর পালিয়ে যায়। চার জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে রং খেলে বুধবার বাড়িতে ফিরছিলেন আকাশ। সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে, ১৫ মিটার দূরে ছিটকে পড়েন আকাশ। পাশেরই একটি সেতুর রেলিংয়ে আটকে যান। সেখানে আধঘণ্টা ধরে ওই অবস্থাতেই পড়ে থাকেন। পুলিশ আসার আগেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় থানার পুলিশ আধিকারিক অভিনব ত্যাগী জানিয়েছেন, গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজের পড়ুয়া ছিলেন আকাশ। তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। ত্যাগী জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করা হয়। তার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম গোল্ডেন সাহানি।

MBBS Student Student Death Accidental Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy