Advertisement
E-Paper

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা মানসিক ভাবে অসুস্থ কিশোরী! পলাতক অভিযুক্ত প্রতিবেশী

উত্তরপ্রদেশের শাহজহানপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, মাস চারেক আগে তাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৪:০৫
কিশোরীর পরিবারের দাবি, ঘটনার মাস চারেক পর জানতে পারেন, তাঁদের ১৪ বছরের মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর পরিবারের দাবি, ঘটনার মাস চারেক পর জানতে পারেন, তাঁদের ১৪ বছরের মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা। প্রতীকী ছবি।

মানসিক ভাবে অসুস্থ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল তার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের শাহজহানপুরে ওই কিশোরীর পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ধর্ষণের কথা জানতে পারেন। শুক্রবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তবে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছে প্রতিবেশী যুবকটি। কিশোরীর পরিবারের দাবি, গোড়ায় ধর্ষণের কথা তাঁরা জানতেন না। তবে ঘটনার মাস চারেক পর জানতে পারেন, তাঁদের ১৪ বছরের মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা। সে সময় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে কিশোরী। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

শাহজহানপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সঞ্জীব বাজপেয়ী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওই কিশোরীর মানসিক সমস্যা ছাড়াও মৃগী রোগ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা পাশাপাশি ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

rape Crime Uttar Pradesh Shahjahanpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy