Advertisement
E-Paper

অষ্টম শ্রেণির ছাত্রীকে আট জন মিলে গণধর্ষণ, হেনস্থার ভিডিয়ো ইচ্ছাকৃত ভাবে তুলে দেওয়া হল সমাজমাধ্যমে

ঘটনাটি ঘটেছে রাজস্থানের অলওয়ার জেলায়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে। অভিযোগ, ধর্ষণের পর ওই নাবালিকাকে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করে নিয়েছেন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৬
নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ।

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। —ফাইল ছবি

আট জন মিলে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে। শুধু ধর্ষণ নয়, ওই নাবালিকাকে ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগও উঠেছে আট যুবকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের অলওয়ার জেলায়। অভিযুক্তদের প্রত্যেকের বয়সই কুড়ি থেকে তিরিশের মধ্যে, জানিয়েছে পুলিশ। অভিযোগ, ধর্ষণের পর ওই নাবালিকাকে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায় করে নিয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রের খবর, নির্যাতিতার বয়স ১৬ বছর। অলওয়ার জেলার কিশনগড় বাস থানা এলাকার বাসিন্দা সেই অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্তরা মেয়েটির গোপন ছবি তুলে নিয়েছিলেন বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগ, তার পর সেই ছবি দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করা হয়েছে দিনের পর দিন। বলা হয়েছে, টাকা না দিলে গোপন ছবি তাঁরা ফাঁস করে দেবেন।

এর পর আট জন মিলে নাবালিকাকে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ। বুধবার ওই নাবালিকার দাদা আট যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত বছর ৩১ ডিসেম্বর। সে দিন সাহিল নামের এক যুবক তাঁর বোনকে নিরিবিলি এলাকায় ডেকে নিয়ে যান। মেয়েটিকে বলা হয়, তাঁর গোপন ছবি হাতে পেয়েছেন যুবক। তাঁর কথা অনুযায়ী নির্দিষ্ট স্থানে না গেলে সেই ছবি ফাঁস করে দেওয়া হবে। মূল অভিযুক্ত সাহিল এবং তাঁর বন্ধুরা এর পর মেয়েটিকে হেনস্থা করেন বলে অভিযোগ। তাকে বিবস্ত্র করে ভিডিয়ো বানানো হয়।

সেই ভিডিয়োর ভিত্তিতে শুরু হয় ব্ল্যাকমেল। একাধিক বার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় জানিয়েছেন নির্যাতিতার দাদা। দফায় দফায় নেওয়া হয়েছে টাকাও। এখানেই শেষ নয়, অভিযোগ, টাকা দিতে না পারায় ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার পরিবারের এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে সব অভিযোগ সত্যি বলেই মনে করা হচ্ছে। তবে এখনও অভিযুক্তদের কাউকে ধরতে পারেনি পুলিশ।

Gangrape Rajasthan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy