E-Paper

এএসি-র উপরে নিষেধাজ্ঞা নিয়ে সরব মিরওয়াইজ়

এই সংগঠন সব সময়েই শান্তি, আলোচনা ও সমাজকল্যাণের লক্ষ্যে কাজ করেছে। ১৯৬০-এর দশকে এএসি তৈরি করেছিলেন মিরওয়াইজ়ের বাবা প্রয়াত শহিদ-ই-মিল্লাত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ০৭:৫৮
মিরওয়াইজ় উমর ফারুক। ছবি: সংগৃহীত।

মিরওয়াইজ় উমর ফারুক। ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরে আওয়ামি অ্যাকশন কমিটির (এএসি) উপরে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন হুরিয়ত নেতা মিরওয়াইজ় উমর ফারুক। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এএসি-কে নিষিদ্ধ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। গত কাল শ্রীনগরের জামা মসজিদে এক জমায়েতে নরমপন্থী হিসেবে পরিচিত হুরিয়ত নেতা মিরওয়াইজ় উমর ফারুক বলেন, এএসি-র বিরুদ্ধে অভিযোগ বিস্ময়কর। কারণ এই সংগঠন সব সময়েই শান্তি, আলোচনা ও সমাজকল্যাণের লক্ষ্যে কাজ করেছে। ১৯৬০-এর দশকে এএসি তৈরি করেছিলেন মিরওয়াইজ়ের বাবা প্রয়াত শহিদ-ই-মিল্লাত। মিরওয়াইজ়ের দাবি, ১৯৮০-এর দশকে চরম জঙ্গি সন্ত্রাসের সময়েও সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনার লক্ষ্যে কাজ করেছিলেন তাঁর বাবা। তাঁর কথায়, ‘‘ওঁর স্রোতের বিপরীতে যাওয়ার সাহস ছিল।’’

বাবা খুন হওয়ার পরেও তিনি শান্তির পথে হেঁটেছেন বলে মন্তব্য করেছেন মিরওয়াইজ়। এএসি-র উপরে নিষেধাজ্ঞার প্রতিবাদ করেছে শিখ, হিন্দু সংগঠন-সহবিভিন্ন শিবির। তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মিরওয়াইজ়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jammu and Kashmir Mirwaiz Umar Farooq

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy