Advertisement
E-Paper

Extra Marital Affairs: বিবাহিত জীবনে ইতি, ২০ বছরের প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন সাত সন্তানের মা!

পুলিশ যাতে তাঁর স্ত্রীকে খুঁজে দেয় সেই আবেদন করেছেন ওই মহিলার স্বামী হরিমোহন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৪:২১
পালানোর সময় ওই মহিলা স্বামীর ফসল বিক্রির সমস্ত টাকাও নিয়ে গিয়েছেন বলে অভিযোগ।

পালানোর সময় ওই মহিলা স্বামীর ফসল বিক্রির সমস্ত টাকাও নিয়ে গিয়েছেন বলে অভিযোগ। গ্রাফিক শৌভিক দেবনাথ।

এ যেন ‘আজব প্রেম কি গজব কহানি’! দীর্ঘ সাড়ে তিন দশকের বিবাহিত জীবনে ছেদ টেনে বছর কুড়ির প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন বছর পঞ্চাশের এক মহিলা। তিনি সাত সন্তানের মা-ও। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুরে। পালানোর সময় ওই মহিলা স্বামীর ফসল বিক্রির সমস্ত টাকাও নিয়ে গিয়েছেন বলে অভিযোগ।
সম্প্রতি মধ্যপ্রদেশের ছতরপুর জেলার সতাই থানা এলাকার চান্দেরনপুরওয়া এলাকার বাসিন্দা, হরিমোহন সেন নামে বছর পঞ্চান্নর এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী সঞ্জু সেন তাঁরই ফার্মের বছর কুড়ির যুবক মহেশ সেনের সঙ্গে পালিয়ে গিয়েছেন। তিনি পুলিশকে এ-ও জানিয়েছেন, তাঁদের সাত সন্তান রয়েছে। এর মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তিনি পুলিশকে বলেছেন, এখন তাঁর সন্তানরা কাঁদতে কাঁদতে দরজায় দরজায় মায়ের খোঁজে ঘুরছে।

পুলিশ যাতে তাঁর স্ত্রীকে খুঁজে দেয় এই আবেদন করেছেন হরিমোহন। পাশাপাশি অভিযুক্ত মহেশকে গ্রেফতারের আবেদনও করেছেন তিনি। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এ নিয়ে আইনি পদক্ষেপ করা হবে।

Extramarital Affair Love Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy