Advertisement
E-Paper

মধ্যপ্রদেশে ‘বুলডোজ়াররাজ’! এ বার জোড়া খুনে অভিযুক্তদের জমির ফসল নষ্ট করল পুলিশ

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে সপ্তাহ দুয়েক আগে বদ্রি শুক্ল (৬৮) এবং তাঁর ভাই রামসেবক শুক্লকে (৬৫) খুনের অভিযোগ ওঠে জহর, উমেইদ, মাখন এবং অর্জুন সিংহদের বিরুদ্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১২:০৪
bulldozer in MP

অভিযুক্তদের দু’টি কাঁচা বাড়িও বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতীকী ছবি।

জোড়া খুনে অভিযুক্তদের জমিতে বুলডোজ়ার চালিয়ে ফসল নষ্ট করল মধ্যপ্রদেশ পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে দামোহ জেলায়।

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে সপ্তাহ দুয়েক আগে বদ্রি শুক্ল (৬৮) এবং তাঁর ভাই রামসেবক শুক্লকে (৬৫) খুনের অভিযোগ ওঠে জহর, উমেইদ, মাখন এবং অর্জুন সিংহদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের হদিস না পেয়ে ফসলের জমিতে বুলডোজ়ার চালাল পুলিশ এবং প্রশাসন।

পুলিশের এক সূত্রের দাবি, সিংহ পরিবারের যে জমিতে বুলডোজ়ার চালানো হয়েছে সেটি সরকারি জমি। ওই জমি দখল করে চাষ করছিলেন সিংহ ভাইয়েরা। শুধু তাই-ই নয়, তাঁরা গ্রামের একটি সরকারি স্কুলের জমিও দখল করে রেখেছে। প্রশাসনিক আধিকারিক বিকাশ অগ্রবাল জানিয়েছেন, এই অভিযানে অভিযুক্তদের ২৫ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য বলেন, “জোড়া খুনের মামলায় জমি দখলের বিষয়টি প্রকাশ্যে এসেছে। দু’টি কাঁচা বাড়ি ভেঙে ফেলা হয়েছে। যে সব জমি দখলের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, সব উদ্ধার করা হয়েছে।” পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে ৩ একর জমি কিনেছিলেন শুক্ল ভাইয়েরা। তখন থেকেই সিংহ পরিবারের সঙ্গে জমি নিয়ে বিবাদ শুরু। গত ২৮ ফেব্রুয়ারি ওই জমিতে ট্র্যাক্টর আনতে গিয়েছিলেন সিংহেরা। কিন্তু শুক্লরা তা দিতে অস্বীকার করেন। কিছু ক্ষণ পরেই জহর, উমেইদ এবং মাখন সিংহরা শুক্লদের বাড়িতে ঢুকে দুই ভাইকে গুলি করে খুন করেন বলে অভিযোগ।

এই প্রথম নয়, কয়েক দিন আগেই ধর্ষণে অভিযুক্ত এক যুবকের বাড়িতে বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, এই ধরনের অভিযান চলবে।

Bulldozer Madhya Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy