রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন বোর্ড থেকে সরানো হল ব্যাঙ্ক বিশেষজ্ঞ নচিকেত মোর-কে। তিনি এখন তিনি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের পরিচালন বোর্ডে আরএসএস-ঘনিষ্ঠ এস গুরুমূর্তিকে বসিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এ বার রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড থেকে নচিকেত মোরেকে সরানোর পরে প্রশ্ন উঠে গেল, এখানেও কি সঙ্ঘের চাপই কাজ করল?
বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে নচিকেতের যোগ নিয়ে আপত্তি তোলে সঙ্ঘ পরিবারের সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চ। তারা প্রধানমন্ত্রীকে চিঠিতে মঞ্চের নেতা অশ্বিনী মহাজনের যুক্তি ছিল, ওই ফাউন্ডেশনটি বিদেশ থেকে অর্থ পায়। তার অনুমতি দেয় রিজার্ভ ব্যাঙ্ক। ফলে এখানে গুরুতর স্বার্থের সংঘাত হচ্ছে।
সোমবার নচিকেতকে সরানোর পরে অশ্বিনী মহাজন বলেন, ‘‘বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’’