শুধু মহিলা সংরক্ষণ কার্যকর করতে লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলই নয়। বৃহস্পতিবার থেকে সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদে নির্বাচনও সেরে ফেলতে চাইছে মোদী সরকার। জেডিইউ সাংসদ হরিবংশ এত দিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ছিলেন। তাঁর মেয়াদ শেষ হলে নীতীশের দল তাঁকে রাজ্যসভায় পাঠাতে চায়নি। তখন বিজেপিই হরিবংশকে রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় নিয়ে এসেছে। তাঁকেই ফের ডেপুটি চেয়ারম্যান করতে চায় বিজেপি। ফলে বিরোধী শিবির ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচনে কাউকে প্রার্থী করতে চাইলে, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সরকারি ভাবে অবশ্য এই পদে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়নি।
সরকারি সূত্রের খবর, ১৬ এপ্রিল লোকসভায় মহিলা সংরক্ষণ কার্যকর করা ও আইনসভার আসন পুনর্বিন্যাসের বিল পেশ হবে। সেখানে পাশের পরে রাজ্যসভায় তা নিয়ে আলোচনা হবে। তাই ১৬ এপ্রিল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন সেরে ফেলা হবে। হরিবংশের নামে ঐকমত্য গড়তে জে পি নড্ডা ও কিরেণ রিজিজু বিরোধীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বিরোধীরা ১৫ এপ্রিল নিজেদের মধ্যে আলোচনায় ঠিক করবেন, হরিবংশকে সমর্থন করা হবে, না কি তাঁরা প্রার্থী দেবেন। আজ তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, সাত বছর ধরে লোকসভার ডেপুটি স্পিকার পদ ফাঁকা থাকলেও সরকার তা নিয়ে উদ্যোগী হয়নি। ওই পদটি বিরোধীদের কাছে থাকার প্রথা। ডেরেকের প্রশ্ন, ‘‘অথচ ভোটের মরসুমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের সময় বাছা হল!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)